News Flash

  • Home
  • Uncategorized
  • বাঘজান তেলখাদে আগুন, ক্ষতিগ্ৰস্তদের সহায়তা ও সবধরনের সাহায্যের প্ৰতিশ্ৰুতি প্ৰধানমন্ত্ৰীর, জানান মুখ্যমন্ত্রী
Image

বাঘজান তেলখাদে আগুন, ক্ষতিগ্ৰস্তদের সহায়তা ও সবধরনের সাহায্যের প্ৰতিশ্ৰুতি প্ৰধানমন্ত্ৰীর, জানান মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১০ জুন (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত বাঘজানে অয়েল ইন্ডিয়া লিমিটেড-এর পাঁচ নম্বর তেল খাদান থেকে নির্গত আগুন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনের মাধ্যমে অবগত করেছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। টেলিফোনিক বার্তালাপে বাঘজানের পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ক্ষয়ক্ষতির সম্মুখিন এবং নিহত ও আহতদের সহায়তা করারও প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

মূলত বাঘজানের পাঁচ নম্বর তেল খাদান থেকে গত ১৫ দিন থেকে আগুন বের হচ্ছে। এতে এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু বাড়িঘর, দোকান, জীবজন্তু, গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। ইতিমধ্যে গতকাল বীভৎস আগুনের কবলে পড়ে অয়েল ইন্ডিয়ার দুই কর্মচারীর মর্মান্তিক মৃত্যু এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। অবাঞ্ছিত সে সব ঘটনার বিস্তৃত বর্ণনা করে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্ৰীয় সরকারের কাছ থেকে সাহায্য চাইতে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ। তাঁর আর্জির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সবধরনের সহয়তা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, বাঘজানে হতাহত অয়েল ইন্ডিয়ার চার কৰ্মচারীর নিকট আত্মীয়দের চাকরি দিতে কেন্দ্ৰীয় পেট্ৰোলিয়াম মন্ত্ৰী ধর্মেন্দ্র প্রধানের কাছে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি নিহত, আহত এবং বাড়িঘর সহ অন্যান্য ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানিয়েছেন ধর্মেন্দ্রের কাছে। এছাড়া আগুন নেভাতে সহায়তা করতে ভারতীয় বায়ুসেনা পাঠাতে সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান সর্বানন্দ।

এলাকার পীড়িতদের আশ্রয়ের জন্য সাত-আটটি ত্রাণশিবির তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে পরিবহণ ও শিল্পমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারিকে পাঠানো হয়েছে। তিনি গিয়ে পৌঁছেছেন। গোটা ঘটনার খোঁজখবর নেবেন মন্ত্রী পাটোয়ারি। তবে সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে বলে জানান মুখ্যমন্ত্রী সনোয়াল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top