News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামোন্নয়ন দপ্তরের কাজের গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

গ্রামোন্নয়ন দপ্তরের কাজের গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রাজ্যে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে৷ এজন্য গ্রামোন্নয়ন দপ্তরের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আজ গ্রামোন্নয়ন দপ্তরের এক পর্যালোচনা সভা সচিবালয়ে অনুষ্ঠিত হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মুখ্যসচিব মনোজ কুমার, গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব বিকাশ সিং, বিশেষ সচিব প্রশান্ত কুমার গোয়েল, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব অপূর্ব রায়, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা আর কে নোয়াতিয়া ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন পদস্থ আধিকারিকগণ ও প্রকৌশলীগণ সভায় উপস্থিত ছিলেন৷ বৈঠকে পঞ্চায়েতের কাজের বিষয়সমূহ নিয়েও আলোচনা হয়৷ গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে মৎস্য চাষ, ফুল চাষ, মৌমাছি পালন ইত্যাদি ক্ষেত্রকে প্রাধান্য দিতে মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷ স্ব-সহায়ক দলগুলিকে ক্লাস্টার অনুসারে যুক্ত করার বিষয়ে তিনি অভিমত ব্যক্ত করেন৷


এর ফলে স্ব-সহায়ক দলগুলির পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের আরও সম’দ্ধ করার সুুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ গ্রামীণ রাস্তা তৈরির সময় রাস্তার পাশে ড্রেইন নির্মাণ ও পরবর্তীতে প্রাক বর্ষা মরশুমের আগেই এগুলিকে মেরামতি করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ সভায় গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির বর্তমান অবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন৷ এম জি এন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনা, শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশানাল রুরবান মিশন ও সাংসদ আদর্শ গ্রাম যোজনার কাজের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়৷


আলোচনায় প্রদত্ত তথ্যে জানা যায়, রেগায় ৬ জন ২০২০ পর্যন্ত রাজ্যে মোট ৪৬ লক্ষ ৪৩ হাজার শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে৷ জেলাভিত্তিক লক্ষ্যমাত্রা ও কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়৷ অ্যাসপিরেশানাল ব্লকগুলির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি বৈঠকে আলোচিত হয়৷ গ্রামোন্নয়ন দপ্তরের সচিব জানান, চলতি বছরে দপ্তরের যে চার কোটি শ্রমদিবস স’ষ্টির লক্ষ্যমাত্রা রয়েছে, তা ২০২১ এর জানুয়ারী মাসের মধ্যে সম্পর্ণ করার লক্ষে নিয়ে দপ্তর কাজ করছে৷ পরবর্তীতে লেবার বাজেট আরও বাড়ানোর জন্য দপ্তর উদ্যোগ নেবে৷ দপ্তরের সচিব উল্লেখ করেন, চলতি বছরে ৩,৬০০ পরিবারকে নতুন জবকার্ড দেওয়া হয়েছে৷ গ্রামোন্নয়ন দপ্তরের সচিব আরও জানান, রেগায় শ্রমদিবস স’ষ্টির পাশাপাশি স্থায়ী সম্পদ তৈরির উপর গুরুত্ব দিচ্ছে দপ্তর৷ কোন কোন ক্ষেত্রে রেগায় স্থায়ী সম্পদ স’ষ্টিতে ব্যক্তিগত সুুবিধাভোগীদেরকেও উৎসাহিত করতে দপ্তর প্রাধান্য দিচ্ছে৷ আগে যারা এই প্রকল্পে সুুবিধা পাননি তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ মূলতঃ ফার্ম পণ্ড চেকড্যাম, অ্যানিমেল শেলটার ইত্যাদি ক্ষেত্রে দপ্তরের বিশেষ প্রাধান্য রয়েছে৷


রেগায় পশ্চিম ত্রিপুরা জেলায় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, প্রাণীসম্পদ বিকাশ, ক’ষি ও মৎস্য দপ্তরকে যুক্ত করে ৩৭৫ পরিবারকে স্ব-নির্ভর করার লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প রূপায়ণ করা হচ্ছে বলে দপ্তরের সচিব বৈঠকে জানিয়েছেন৷ এই প্রকল্পে ৫ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে এবং প্রকল্পের সুুবিধাভোগীদের হাঁস, পোল্টি, শূকর, ছাগল পালনের জন্য শেড নির্মাণ করে দেওয়া হবে৷ রেগা প্রকল্পে গোমতী জেলায় কিল্লা ব্লকের রাইয়াবাড়ি ভিলেজে ১৫০ পরিবারকে স্ব-নির্ভর করার জন্য একটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে৷ বনায়ন, মৎস্যচাষ ও হাঁস পালনের সুুযোগ দেওয়া হবে এবং এর জন্য ১ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয় হবে বলে সচিব সভায় উল্লেখ করেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) সর্ম্পকে সভায় পর্যালোচনা করা হয়৷ এই যোজনার দ্বিতীয় পর্যায়ে যে সকল ঘরের নির্মাণ কাজ বিভিন্ন অসুুবিধার কারণে শেষ করা যায়নি সেগুলি দ্রত শেষ করার জন্য গ্রামোন্নয়ন দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সভায় গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা জানান, দীন দয়াল অন্ত্যোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবীকা মিশনের অধীনে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় ১১৯৮৩টি মহিলা পরিচালিত স্ব-সহায়ক দল রয়েছে৷ মোট সদস্য সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৭১২ জন৷ ৮৮৬৯টি স্ব-সহায়ক দল ব্যাঙ্ক থেকে ঋণ পেয়েছেন৷ স্ব-সহায়ক দলগুলিকে বিভিন্ন কাজের সাথে যুক্ত করে তাদের আর্থ-সামাজিক মান কিভাবে আরও উন্নত করা যায় সে সম্পর্কে পর্যালোচনা করা হয়৷ চলতি বছরে আরও ৩,৩০০ নতুন স্ব-সহায়ক দল গঠনের লক্ষ্যমাত্রার স্থির করা হয়েছে৷

এদিনের সভায় প’ায়েত দপ্তরের বিভিন্ন কাজকর্ম নিয়েও আলোচনা করা হয়৷ প’ায়েতী রাজ ইনস্টিটিউশনস অ্যাক্যাউন্টিং সফটওয়্যার, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, পঞ্চায়েত মনিটরিং সিস্টেম, ই-গ্রাম স্বরাজ অ্যাপ্লিকেশন, অনলাইন অডিট ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷
নিরাপত্তা বলয়ের মধ্যে এধরনের চুরির ঘটনা নিয়ে জনগণ রীতিমতো আতঙ্কিত৷ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসী এবং ব্যবসায়ীরা জোরালো দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য লকডাউন চলাকালে রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় ব্যাপক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ স্বাভাবিক কারণেই রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকার জনগণের জীবন সম্পত্তি রক্ষা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ অনেকেই পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ণ তুলতে শুরু করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top