News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতি করার সময় নয় এখন : অরবিন্দ কেজরিওয়াল
Image

রাজনীতি করার সময় নয় এখন : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): যেনতেন প্রকারেণ কোভিড-১৯ ভাইরাসকে সর্বাগ্রে হারাতে হবে, এই সময় মতভেদ, তর্ক ও রাজনীতি করার মোটেও নয়। বুধবার স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারই জানা গিয়েছে কেজরিওয়াল কোভিড-১৯ আক্রান্ত নন, অত্যন্ত এই খুশির সংবাদ জানিয়ে বুধবার কেজরিওয়াল বলেন, আমার কোভিড-১৯ পরীক্ষা নেগেটিভ এসেছে। শুভকামনা ও আশীর্বাদের জন্য প্রত্যেককে আমার ধন্যবাদ। একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করে কেজরিওয়াল বলেছেন, আগামী দিনে দিল্লিতে আরও দ্রুত বাড়তে পারে করোনাভাইরাস। ১৫ জুনের মধ্যেই সেই সংখ্যা ৪৪ হাজার পর্যন্ত পৌঁছতে পারে। ৩০ জুনের মধ্যে এই সংখ্যা ১ লক্ষ, ১৫ জুলাই পর্যন্ত ২ লক্ষ, ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৫.৩২ লক্ষ পর্যন্ত হতে পারে। বিগত ৮ দিনে ১৯০০ করোনা পজিটিভ প্রকাশ্যে এসেছে। কেজরিওয়াল জানিয়েছেন, বিভিন্ন হাসপাতালে এখনও খালি রয়েছে ৪২০০ বেড।


কেজরিওয়াল আরও জানান, প্রত্যেকের সুরক্ষা জন্য, জোড়-বিজোড় নীতির মতোই সামাজিক দূরত্ববিধি এবং মাস্ক ব্যবহারকে জীবনের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। স্পষ্টভাবে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, একে অপরের সঙ্গে লড়াই করার ও রাজনীতি করার সময় নয় এখন, করোনাভাইরাসকে পরাজিত করার জন্য সমস্ত সরকার এবং অর্গানাইজেশনকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।…লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশিকা বাস্তবায়িত হবে, মতভেদ ও তর্ক করার সময় নয় এখন।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top