News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষ্ণনগরে দোকানের বেড়া কেটে চুরি, লুট বহু সামগ্রী
Image

কৃষ্ণনগরে দোকানের বেড়া কেটে চুরি, লুট বহু সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রাজধানী আগরতলা শহরে লকডাউন চলাকালে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ শহরের কৃষ্ণনগর এলাকায় গতরাতে জিতেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷ টিনের বেড়া কেটে চোরের দল দোকানে ঢুকে৷ দোকান থেকে বহু মূল্যবান সামগ্রী এবং নগদ টাকা-পয়সা হাতিয়ে নিয়ে গেছে চোরের দল৷ বুধবার সকালেই ঘটনাটি স্থানীয় জনগনের নজরে আসে৷ খবর দেওয়া হয় দোকানের মালিক জিতেন্দ্র দেববর্মাকে৷


খবর পেয়ে দোকান মালিক জিতেন্দ্রর দেববর্মা দোকানের তালা খুলে লক্ষ করেন দোকানের ভিতরে সবকিছু তছনছ করে দিয়েছে চোরের দল৷ এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার কিংবা চোরদের পাকড়াও করার কোন সংবাদ নেই৷ কৃষ্ণনগর এলাকায় চুরির ঘটনা ঘিরে স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top