News Flash

  • Home
  • Uncategorized
  • আমার বিশ্বাস, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে : প্রধানমন্ত্রী
Image

আমার বিশ্বাস, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও কলকাতা, ১১ জুন (হি.স.): ফের দেশকে নেতৃত্ব দিতে পারে কলকাতা। ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমোরো’, একথা সর্বদা শুনে আসছি, তাই আত্মবিশ্বাসের সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ফের দেশকে নেতৃত্ব দিতে পারে কলকাতা।’ বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর ৯৫ তম বার্ষিক সাধারণ সভায়, ভার্চুয়াল ভাষণের শুরুতেই দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং মারফত বাংলায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স পূর্ব ভারত এবং উত্তর-পূর্বের উন্নয়নে যে অবদান রেখেছে তা প্রশংসনীয়।

ভারতের উন্নয়নের গতিতে আপনারা সাক্ষী থেকেছেন। এই সভা এমন সময়ে হচ্ছে, যখন দেশ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি।’ বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এই সভা হচ্ছে কলকাতায়। তাই প্রধানমন্ত্রীর এ দিনের ভাষণে গুরুত্ব পেয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত। বারবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে কলকাতার কথা, পশ্চিমবঙ্গের কথা। বাংলা আজ যা ভাবে, দেশবাসী তা আগামিকাল ভাবে— এই উদাহরণ আবার ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি মনে করি, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে।’’ শুরুতে যেমন সম্বোধন করে বলেছেন, ‘‘সবাই ভাল আছেন তো?’’ তার পর পুরো বক্তব্যেও উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি। শেষ করার সময় ফের বাংলায় বলেন, ‘‘সবাই ভাল থাকবেন।’’ কলকাতা উৎপাদনের ইতিহাসে শ্রেষ্ঠ ছিল, এই মন্তব্য করে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, দেশে সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধ করার চেষ্টা চলছে। এতে তো পশ্চিমবঙ্গের আরও বেশি লাভ। কারণ, এতে এখানকার পাটশিল্পের ব্যাপক লাভ হবে। ভাবুন পশ্চিমবঙ্গে তৈরি পাটের ব্যাগ সারা দেশের মানুষের হাতে থাকলে রাজ্যের কী বিরাট লাভ হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top