News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর পাঁচ-দিন, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল
Image

পরপর পাঁচ-দিন, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ১২ জুন (হি.স.): কমছে না, বরং রোজই বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে পরপর পাঁচ-দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, এবং বুধবারের পর বৃহস্পতিবারও মহার্ঘ্য হল জ্বালানি তেল। বৃহস্পতিবার দিল্লি, কলকাতা, মুম্বইয়ে ও চেন্নাইয়ে দাম বেড়েছে  পেট্রোল ও ডিজেলের। ০.৬০ পয়সা দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৪.০০ টাকায়, কলকাতায় ০.৫৮ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম ৭৫.৯৪ টাকা, মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০.৫৮ পয়সা ও চেন্নাইয়ে ০.৫৩ পয়সা করে বাড়ার পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮০.৯৮ টাকা এবং ৭৭.৯৬ টাকা।


পেট্রোলের পাশাপাশি দাম বেড়েই চলেছে ডিজেলেরও। বৃহস্পতিবার ০.৬০ পয়সা বাড়ার পর দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭২.২২ টাকা, কলকাতায় ০.৫৪ পয়সা বাড়ার পর লিটারপ্রতি ডিজেলের দাম ৬৮.১৬ টাকায় গিয়ে ঠেকেছে। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.৫৭ পয়সা এবং চেন্নাইয়ে ০.৫১ পয়সা বেড়েছে ডিজেলের দাম। মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে-৭০.৯২ টাকা এবং ৭০.৬৪ টাকা। করোনাভাইরাস-সঙ্কটের জেরে এমনিতেই প্রবল সমস্যার মধ্যে দেশবাসী, এমতাবস্থায় পরপর পাঁচ-দিন জ্বালানি তেলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top