News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ক্রান্তের মৃতদেহ সৎকারে বাধা, বিধায়ক সুদীপ ও আশিসের হস্তক্ষেপে শেষকৃত্য সম্পন্ন
Image

করোনা ক্রান্তের মৃতদেহ সৎকারে বাধা, বিধায়ক সুদীপ ও আশিসের হস্তক্ষেপে শেষকৃত্য সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ দীর্ঘ টানাপোড়েন শেষে আজ বুধবার দুপুরে করোনায় আক্রান্ত নিহত ব্যক্তির মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ স্থানীয় জনগণের আপত্তিতে বটতলা মহাশ্মশানে গতকাল রাতে তাঁর শেষকৃত্য করা সম্ভব হয়নি৷ আজ সকালে বিধায়ক সুদীপ রায়বর্মণ এবং বিধায়ক আশিসকুমার সাহা স্থানীয় জনতাকে বোঝান৷ মৃতদেহ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই, দুই বিধায়ক মিলে স্থানীয় জনগণকে বোঝাতে সক্ষম হয়েছেন৷ এর পর তাঁরা ওই মৃতদেহ সৎকারে সম্মতি দেন৷


প্রসঙ্গত, গতকাল দুপুরে ত্রিপুরায় করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু হয়েছে একজনের৷ চাচুবাজারের বাসিন্দা করোনা সংক্রমিতের গতকাল মৃত্যু হয়েছে৷ তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই তিনি উচ্চরক্তচাপজনিত রোগে ভুগছিলেন৷ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল৷ এদিকে, মৃত ব্যক্তির দেহ সৎকারের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে৷ বটতলা মহাশ্মশানে মৃতদেহ সৎকার করতে দেওয়া হবে না বলে এলাকার কিছু লোক সোচ্চার হন৷ এদিন সন্ধ্যার পর মহাশ্মশানের মূল ফটকে তালা দিয়ে দেওয়া হয়৷ সেই সঙ্গে এলাকার পুরুষ মহিলা রাস্তা অবরোধ করে বসেন৷ তাঁদের বক্তব্য, বটতলা মহশ্মশানে মৃতদেহ সৎকার করেত দেওয়া হবে না৷ এর পর রাতে মৃতদেহ জিবি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ এর আগেও এক করোনা আক্রান্ত আত্মঘাতী মহিলার মৃতদেহ সৎকার নিয়েও প্রশাসনকে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছিল৷


স্থানীয় জনগণের বিরোধিতায় প্রশাসনের কর্মকর্তারা রীতিমতো বেকায়দায় পড়েন৷ কারফিউ জারি রয়েছে বলে মাইকিং করে সতর্ক করা হলেও অবরোধকারীরা সরে যাননি৷ তাঁদের বক্তব্য, করোনা আক্রান্তের মৃতদেহ সৎকারে বের হওয়া ধোয়া থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে৷ তাই বটতলা মহাশ্মশানে সৎকার করা যাবে না৷


আজ বিধায়ক সুদীপ রায়বর্মণ, বিধায়ক আশিসকুমার সাহা এবং সদর মহকুমাশাসকের হস্তক্ষেপে বটতলা মহাশ্মশানঘাটে রাজ্যের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহের সৎকার করা হয়েছে৷ তাঁরা মৃতদেহ সৎকারে বাঁধা সৃষ্টিকারী লোকজনদের সঙ্গে আলোচনায় বসেন৷ দুই বিধায়কের হস্তক্ষেপেও সমস্যার সমাধান করা রীতিমতো কঠিন হয়ে ওঠেছিল৷ এলাকার লোকজন রীতিমতো নাছোড়বান্দা ছিলেন, বটতলা মহাশ্মশানে করোনা আক্রান্তের মৃতদেহ সৎকার করা যাবে না বলে৷
দুই বিধায়ক মিলে এলাকাবাসীদের বোঝানোর চেষ্টায় বলেন, করোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করা হলে এলাকায় কোনওভাবেই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই৷ বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে বলেও তাঁদেরকে বুঝিয়েছেন তাঁরা৷ কুসংস্কার এবং ভুল ধারণা ছেড়ে জনগণকে সহযোগিতা করার জন্য দুই বিধায়কই আহ্বান জানান৷ দীর্ঘক্ষণ বোঝানোর পর সমস্যার সমাধান হয়৷

বিধায়ক সুদীপ রায়বর্মণ বলেন, করোনা আক্রান্ত হয়ে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের লোকজন শোকাহত৷ তাঁরা একদিকে শোকাহত অন্যদিকে মৃতদেহ সৎকার করতে না পেরে আরও বিধবস্ত হয়ে পড়েছেন৷ তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য৷ তাঁর কথায়, যাঁরা বটতলা মহাশ্মশান ঘাটে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করতে বাধা সৃষ্টি করেছিলেন তাঁরা প্রত্যেকেই খেটে খাওয়া সাধারণ মানুষ৷ তাঁদের মধ্যে ভুল ধারণা থাকতেই পারে৷ সেই ভুল ধারণা দূর করার দায়িত্ব প্রশাসন, জনপ্রতিনিধি সহ সকলের৷ তাঁর বক্তব্য, রাজধানী আগরতলা শহর এলাকায় এ-ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷


শেষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বটতলা মহাশ্মশানঘাটে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করা হয়েছে৷ মৃতদেহ সৎকারের পর বটতলা মহাশ্মশান জীবাণুমুক্ত করা হয়েছে৷ পুর নিগমের কর্মীরা শ্মশান চত্বরে জীবাণুনাশক ছড়িয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top