News Flash

  • Home
  • Uncategorized
  • রত্না গোপ হত্যায় স্বামীর শাস্তির দাবীতে মহিলা কমিশনে ডেপুটেশন স্থানীয়দের
Image

রত্না গোপ হত্যায় স্বামীর শাস্তির দাবীতে মহিলা কমিশনে ডেপুটেশন স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ মধ্যবয়সী মহিলা রত্না গোপের হত্যাকান্ডে অভিযুক্ত স্বামী মানিক গোপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হল এলাকাবাসী৷ এই দাবি নিয়ে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করা হয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর কাছে৷


উল্লেখ্য, গত ১লা জুন বিকেলে রাজধানী সংলগ্ণ ডুকলি সুকলের পাশে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন রত্না গোপ৷ খুনের খবর পেয়ে এসডিপিও অনির্বাণ দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছিল এই খুনের পেছনে রয়েছে মৃতার স্বামী মানিক গোপ৷ কিন্তু ঘটনার পরই সে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে চারদিনের মাথায় সে ধর্মনগরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়৷ এরপর অভিযুক্তকে নিয়ে আসা হয় আমতলি থানার হেফাজতে৷


বর্তমানে অভিযুক্ত ব্যক্তি আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছে৷ এই পরিস্থিতিতে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হল স্থানীয় জনসাধারণ৷ চেয়ারপার্সন এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top