News Flash

  • Home
  • Uncategorized
  • আনলক ১.০ : খুলেছে মন্দির শপিংমল ও হোটেল-রেস্তোরাঁ
Image

আনলক ১.০ : খুলেছে মন্দির শপিংমল ও হোটেল-রেস্তোরাঁ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ আনলক ১.০-এর শর্ত মেনে সোমবার থেকে দেশের সর্বত্র ধর্মীয় প্রতিষ্ঠান, হোটেল-রেেেস্তাারাঁ, শপিংমল খুলেছে৷ তেমনি, ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানও খুলেছে আজ৷ লোকনাথ মন্দির, লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির, জগন্নাথ বাড়ি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে৷ তবে বনমালীপুরের রামঠাকুর আশ্রম আজ ভক্তদের জন্য দরজা খুলেনি৷ আগামী ৩০ জুন পর্যন্ত আশ্রম বন্ধ রাখা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন৷


কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে সোমবার থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার পর পরই ভক্তকুল ধর্মীয় স্থানে যেতে শুরু করেছেন৷ তবে ধর্মীয় স্থানে যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন শর্ত বেঁধে দেওয়া হয়েছে৷ শর্ত অনুযায়ী, ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেককে মাস্ক ও সেনিটাইজার ব্যবহার করতে হবে এবং ৬ ফুট দূরত্ব মানতে হবে৷ নির্দেশিত নিয়ম না মানলে ধর্মীয় স্থানে প্রবেশাধিকার দেওয়া হবে না৷ সাথে শর্ত রয়েছে, বিভিন্ন ধর্মীয় স্থান খোলা হলেও ব্যাপক জনসমাগম করতে দেওয়া হবে না৷ সেখানে প্রসাদ বিতরণেরও কোনও ব্যবস্থা থাকবে না৷


এদিকে, গোমতি জেলার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরও সোমবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে৷ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ত্রিপুরেশ্বরী মন্দির খোলা থাকবে৷ সোমবার সকালে মন্দির খোলার পর থেকেই ভক্তদের সমাগম বাড়তে শুরু করেছে৷ লকডাউন-এর জন্য টানা ৭৬ দিন পর ত্রিপুরেশ্বরী মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে৷ ত্রিপুরেশ্বরী মন্দির খুলে দেওয়া হলেও ভক্তদের ভিড় এড়াতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ যাবতীয় বিধিনিষেধ মান্য করে ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে৷ বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷


অন্যদিকে, আনলক ১.০-এর শর্ত অনুযায়ী রাজধানী আগরতলা শহরের বিভিন্ন শপিংমল এবং হোটেল-রেেেস্তাারাঁ খোলার অনুমতি দেওয়ার পর সেখানেও স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে৷ শপিংমল, হোটেল-রেেেস্তাারাঁ খোলা হলেও ক্রেতাদের ভিড় তেমন পরিলক্ষিত হচ্ছে না৷ সর্বত্রই এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top