News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভর প্রকল্পের সুযোগ নিলে সমৃদ্ধ হবে রাজ্যের অর্থনীতি, জানালেন মুখ্যমন্ত্রী
Image

আত্মনির্ভর প্রকল্পের সুযোগ নিলে সমৃদ্ধ হবে রাজ্যের অর্থনীতি, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ আত্মনির্ভর প্রকল্পের সুযোগ নিতে পারলে সমৃদ্ধ হবে ত্রিপুরার অর্থনীতির ভিত্তি৷ জোর গলায় এই দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর আহ্বান, করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউনজনিত পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর ঘোষিত আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি (এমএসএমই) শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীদের স্বনির্ভর ত্রিপুরা তথা স্বনির্ভর ভারত গড়ার জন্য উদ্যোগী হোন৷


আজ সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হল-এ শিল্প ও বাণিজ্য দফতর আয়োজিত আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পের অন্তর্গত ক্ষুদ্র, লঘু ও মধ্যম উদ্যোগ এবং ব্যবসার জন্য ঋণদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, আত্মনির্ভর ভারত প্রকল্পের সুফল আমরা নিতে পারলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ যেমন সৃষ্টি হবে তেমনি সমৃদ্ধ হবে ত্রিপুরার অর্থনীতির ভিত৷ তাঁর দাবি, ত্রিপুরার শিল্পোদ্যোগীদের ব্যবসায় উন্নতির জন্য নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন৷ এক্ষেত্রে ব্যবসার টার্নওভার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে ব্যবসায়ীদের কাজ করার উপর গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ এবং ক্ষুদ্র শিল্পের উন্নতি চেয়েছিলেন৷ এর বাস্তবায়নে দেশের বর্তমান প্রধানমন্ত্রী গ্রাম স্বরাজের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতগুলির হাতে ৮০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করার সংস্থান রেখেছেন৷ একই সঙ্গে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পগুলির (এমএসএমই) পরিচিতি পূর্বের তুলনায় অনেকটাই বেড়েছে রাজ্যে৷ যা আগে শুধুমাত্র বড় শহরগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল৷


মুখ্যমন্ত্রীর কথায়, ত্রিপুরায় শিল্পোন্নয়নে উৎসাহিত করতে উদ্যোগীদের ইনসেনটিভ দেওয়া হয়৷ এক্ষেত্রে তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০১৭-১৮ সালে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে শিল্পের প্রসারের জন্য ৮ কোটি টাকা ইনসেনটিভ দিয়েছিল৷ বর্তমান রাজ্য সরকার ক্ষমতাসীন হয়ে ২০১৮-১৯ সালে ১৮ কোটি টাকার ইনসেনটিভ দিয়েছে৷ সেই সঙ্গে ২০১৯-২০ সালে মোট ২৯.২৩ কোটি টাকার ইনসেনটিভ শিল্প উন্নয়নের জন্য দেওয়া হয়েছে৷

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আয় দ্বিগুণ করা সহ ভারতের অর্থনীতিকে মজবুত করার জন্য যে লক্ষ্যমাত্রা নিয়েছেন তা সফল হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতেই শিল্প ও শ্রমক্ষেত্রে সংস্কার করা হয়েছে এমনটি নয়৷ প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে করোনা উদ্ভূত পরিস্থিতির পূর্বেই দেশে বিদেশি বিনিয়োগ টানতে কপর্োরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছিল৷ যার ফলস্বরূপ বিদেশি শিল্পপতিরা দেশে বিনিয়োগে আগ্রহী হয়েছেন৷


এদিন তিনি বলেন, আত্মনির্ভর ভারত প্রকল্পে এমএসএমই এবং ব্যবসা ক্ষেত্রে ৩ লক্ষ কোটি টাকার বন্ধকহীন ঋণের ব্যবস্থা রয়েছে৷ এছাড়াও ব্যাঙ্কে বকেয়া ঋণের উপরও ২০ শতাংশ ঋণ পাওয়ার সংস্থান রয়েছে এই প্রকল্পে৷ এক্ষেত্রে ব্যাঙ্কগুলি যাতে ঋণ গ্যারান্টির জন্য এমএসএমই শিল্পোদ্যোগী বা ব্যবসায়ীদের বাধ্য না করেন তার জন্য তিনি ব্যাঙ্কগুলির পরিচালন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন৷ তিনি বলেন, বোধজংনগর শিল্প অঞ্চল তৈরি হওয়ার পর থেকে ১১৮টি শিল্প ইউনিট গড়ে তোলা হয়েছে৷ এর মধ্যে গত দু বছরে ৪৯টি শিল্প ইউনিট গড়ে উঠেছে৷ এই শিল্পোদ্যোগী এবং ব্যবসায়ীদের মাধ্যমে প্রায় ৮২ হাজার লোকের রোজগারের ব্যবস্থা হয়েছে৷


তাঁর দাবি, ত্রিপুরায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন শিল্প কারখানা স্থাপনের জন্য নিয়মাবলীর সরলীকরণ করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ট্রেড লাইসেন্স প্রদানের জন্য ছোট ছোট ব্যবসায়ীদের সুবিধার্থে ত্রিপুরা সরকার ১ লক্ষ ছোট দোকানিদের চিহিণত করেছে৷ দোকান ভিটার মালিক এবং ব্যবসায়ী, সকলের কথা বিবেচনা করে এই ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর ফলে বিমা সহ ঋণ পাওয়ার ক্ষেত্রেও সুবিধা পাবে ছোট ব্যবসায়ীগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top