News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডছড়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, টিএসআর জওয়ানসহ আক্রান্ত ৩
Image

গন্ডছড়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, টিএসআর জওয়ানসহ আক্রান্ত ৩

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ জুন৷৷ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি তিন জন৷ এর মধ্যে দলপতি এডিসি ভিলেজের হাতি মাথা এলাকার বাসিন্দা চন্দ্র মোহন ত্রিপুরার পরিবারের দুই জন এবং টিএসআর ১২ নম্বর ব্যাটেলিয়ানের নব কুমার পাড়া ক্যাম্পের এক জওয়ান রয়েছে৷
হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা সবাই গত শনিবার জ্বর নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে আসে এবং পরে রক্ত পরীক্ষার পর তাদের শরীরে ম্যালেরিয়া জীবাণু ধরা পড়ে৷ সাথে সাথে তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়৷ বর্তমানে তারা সবাই মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ আক্রান্তরা হলেন মর্মপ্রিয়া ত্রিপুরা(১৪), কর্ণসেন ত্রিপুরা(৮) এবং জি সুরেশ(৩৫)৷


প্রসঙ্গত, প্রতিবছর এই মরশুমে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ করা যায়৷ বহু লোকের অকাল মৃত্যু ঘটে৷ যদিও এবছর ম্যালেরিয়ার প্রকোপ বিগত বছরগুলির তুলনায় কিছুটা কম৷ তারপরও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ধলাই জেলার গন্ডাছড়া, রইস্যাবাড়ি, ছাওমনু প্রভৃতি এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ লক্ষ করা যয়৷ সরকারীভাবে এইসব এলাকায় প্রতিবছর প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির করা হয়ে থাকে৷ কিন্তু, এবছর করোনার দরুন এই ধরনের কোন শিবির করা হয়নি৷ তাই বিভিন্ন মহল থেকে দাবী জানানো হয়েছে, ম্যালেরিয়া প্রবন এলাকাগুলিতে আগাম সতর্কতা হিসেবে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির সংগঠিত করার৷


এদিকে সোমবার ৪৪ রাইমাভ্যালি ব্লক যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল ম্যালেরিয়া আক্রান্তদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিতে মহকুমা হাসপাতালে ছুটে যান৷ যুব কংগ্রেসের প্রতিনিধিরা আক্রান্তদের চিকিৎসার খোঁজ খবর নেবার পাশাপাশি মহকুমা স্বাস্থ্য আধিকারিকের সাথেও ম্যালেরিয়া এবং সর্বশেষ স্বাস্থ্য বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷ এদিন যুব কংগ্রেসের তরফ থেকে চন্দ্র মোহন ত্রিপুরার হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়৷ পরে রাইমাভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সাংবাদিকদের জানান প্রত্যেক বছর এই সময় গোটা গন্ডাছড়া মহকুমা এলাকা জুড়ে বিশেষ করে পাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রভাব লক্ষ্য করা যায়৷ এতে করে প্রতি বছর একাধিক লোকের মৃত্যু ঘটে৷ এরপরও স্বাস্থ্য দপ্তর আগাম কোন সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করছে না৷

তিনি স্বাস্থ্য দপ্তরের সমালোচন করে বলেন দপ্তর মহকুমা এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ৷ মাত্র চার জন চিকিৎসক দিয়ে মহকুমা হাসপাতালের চিকিৎসক চলছে৷ যার ফলে দেখা যায় এক জন চিকিৎসক অন্ত বিভাগ, বহি বিভাগ সহ ডেলিভারি রোগীর চিকিৎসা করতে হচ্ছে৷ এমত অবস্থায় চিকিৎসক সল্পতার দরুন প্রত্যন্ত এলাকা গুলোতে ধারাবাহিক ভাবে স্বাস্থ্য শিবির করা যাচ্ছে না৷ এদিন যুব কংগ্রেসের সভাপতি সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি জানান সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কমপক্ষে পাঁচ জন চিকিৎসক নিয়োগ করা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top