News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটির আরও এক চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ
Image

গুয়াহাটির আরও এক চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ

গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : গুয়াহাটি মহানগরে আরও একজন চিকিৎসকের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। তিনি আর্য হাসপাতালের চিকিৎসক ডা. বুলেন ফুকন। বৰ্তমানে তাঁকে মহানগরীর মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতালে ভরতি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।

গত কয়েকদিন থেকে সামান্য জ্বরে ভুগছিলেন ডা. ফুকন। তাই সন্দেহের বশে তাঁর সোয়াব সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। সোমবার রাত সাতটায় তার রিপোর্ট এসেছে। তাতে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তাঁকে মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে জানান হাসপাতালের সুপারিনটেডেন্ট ডা অভিজিত শৰ্মা। তিনি জানান, সম্প্রতি আমিরলাল যাদব নামের করোনা আক্ৰান্ত জনৈক রোগীর সংস্পৰ্শে এসেছিলেন বলে সন্দেহ করছেন তাঁরা।

ডা. অভিজিত শর্মা আরও জানান, ডা. বুলেন ফুকন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সোয়াব টেস্ট করেছিলেন। কিন্তু সে সময় তিনি পিপিই কিট পরেননি। তবে বৰ্তমানে ডা. বুলেন ফুকনের শারীরিক অবস্থা সুস্থ এবং তাঁর জ্বরের কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন ডা. শৰ্মাই।

এদিকে চিকিৎসক বুলেন ফুকনের পত্নীও জ্বর এবং মাথাব্যথায় আক্ৰান্ত হয়েছেন বলে জানা গেছে। আজ তাঁরও সোয়াব সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ডা. বুলেন ফুকনের বাসস্থান খ্ৰিস্টানবস্তিতে অবস্থিত অমরাবতী প্যালেস অ্যাপাৰ্টমেন্টকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে কামরূপ মহানগর জেলা প্ৰশাসন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top