News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষণহীন রোগীদের থেকে সংক্রমণ ছড়ানো সম্ভাবনা কম থাকে : হু
Image

লক্ষণহীন রোগীদের থেকে সংক্রমণ ছড়ানো সম্ভাবনা কম থাকে : হু

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): লক্ষণহীন করোনার আক্রান্ত রোগীদের থেকে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) । হু-র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার লক্ষণহীন রোগীদের থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার হার অত্যন্ত কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি প্রধান মারিয়া ওয়ান জানিয়েছেন, বেশ কয়েকটি দেশ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, লক্ষণহীন করোনার আক্রান্ত ব্যক্তিদের থেকে খুব কম সংক্রমণের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে  বোঝা যায় যে লক্ষণহীন রোগীদের সংক্রমণের ঝুঁকি কম।তবে এ বিষয়ে আরও গবেষণা করা হচ্ছে।

দেখা গেছে  ৭০ শতাংশ ক্ষেত্রে করোনার আক্রান্ত রোগীদের কোনও লক্ষণহীন নেই । এই রোগীদের লক্ষণ না থাকার দরুন তারা এ সম্পর্কে জানতেও পারে না। এদিকে, আইসিএমআর দ্বারা পরিচালিত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশে ১৫  থেকে ৩০ শতাংশ লক্ষণহীন রোগীর কথা জানা গেছে, যদিও আইসিএমআর এখনও এ বিষয়ে কোনও অফিসিয়াল রিপোর্ট প্রকাশ করেনি। তবে আইসিএমআরের প্রাথমিক প্রতিবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের সঙ্গে মিল আছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top