News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট ক্রিকেটে করোনা রিপ্লেসমেন্ট সহ চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম
Image

টেস্ট ক্রিকেটে করোনা রিপ্লেসমেন্ট সহ চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): টেস্ট ক্রিকেটে চালু হচ্ছে করোনা রিপ্লেসমেন্ট। করোনা মহামারির কথা মাথায় রেখে অন্তর্বর্তীকালীন নিয়ম পরিবর্তনে সিলমোহর দিল আইসিসি। টেস্ট ম্যাচের মাঝে কোনও ক্রিকেটার করোনা সংক্রামিত হতে পারে এই আশঙ্কায় এই নতুন নিয়ম আনছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ।  

করোনা আবহে মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটির পরামর্শ মত অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি আইসিসিকে যে সব পরামর্শ দিয়েছিল, সেগুলিতেই সরকারিভাবে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বল পালিশের ক্ষেত্রে নিষিদ্ধ হল লালার ব্যবহার।পাশাপাশি টেস্ট ম্যাচের মাঝে কোনও ক্রিকেটার করোনা সংক্রামিত হতে পারে এই আশঙ্কায় অনুমতি দেওয়া হল করোনা রিপ্লেসমেন্টের। নিরপেক্ষ আম্পায়ারের বদলে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে স্থানীয় আম্পায়ারদের টেস্ট ম্যাচ পরিচালনায় বৈধতা দেওয়া হল। সেক্ষেত্রে ম্যাচ রেফারি ছিটকে যাওয়া ক্রিকেটারের ভূমিকা অনুযায়ী পরিবর্ত বেছে দেবেন। এই পরিবর্ত শুধু মাত্র অন্তর্বর্তীকালীন ভিত্তিতে টেস্টেই নেওয়া যাবে। ওয়ান ডে বা টি-২০ ক্রিকেটে এই নিয়ম প্রজোয্য হবে না।

নিষিদ্ধ হয়েছে বলে লালা ব্যবহার । কোনও বোলার ভুল করে বলে লালা লাগিয়ে বসলে আম্পায়ার বল জীবানুমুক্ত করার পরেই খেলার অনুমতি দেবেন এবং বোলারকে সতর্ক করবেন। দু’বার সতর্ক করার পরেও একই ভুল করলে পেনাল্টিতে ৫ রান উপহার দেওয়া হবে প্রতিপক্ষ দলকে। খেলার নিয়মের বাইরে আগামী ১২ মাসের জন্য ক্রিকেটারদের জার্সিতে অতিরিক্ত লোগো ব্যবহার করার অনুমতি দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এবার থেকে টেস্টের প্রতি ইনিংসে উভয় দল তিনটি করে রিভিউ নিতে পারবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top