News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭৫ জন স্নাতক ৬৫ জন স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগকরা হবে : শিক্ষামন্ত্রী
Image

১৭৫ জন স্নাতক ৬৫ জন স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগকরা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ শিক্ষাদপ্তরে ১৭৫ জন স্নাতক শিক্ষক এবং ৬৫ জন স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগ করা হবে৷ এজন্য মধ্যশিক্ষা দপ্তর থেকে টিআরবিটিকে অনুরোধ পত্র পাঠানো হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়েছেন৷ তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার জন্যও ৪২ জন অস্নাতক এবং ১৫ জন স্নাতক শিক্ষক পদে নিয়োগ করা হবে৷ প্রাথমিক শিক্ষার জন্য টিআরবিটি আগে যে টেট পরীক্ষা নিয়েছিল সেই অপেক্ষমান তালিকা থেতেক নাম পাঠানোর জন্য টিআরবিটি’র কাছে অনুরোধ জানানো হয়েছে৷ নামের তালিকা পেলেই শিক্ষাদপ্তর তাদের নিয়োগের উদ্যোগ নেবে৷


শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ৪০ জন সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ এরমধ্যে বাংলা বিষয়ের জন্য ৪ জন, ইংরেজীর জন্য ১০ জন, এডুকেশন বিষয়ের জন্য ৫ জন, ইতিহাসের জন্য ৫ জন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য ৪ জন, সংসৃকত বিষয়ের জন্য ৪ জন, হিউম্যান ফিজিওলজির জন্য ৪ জন, জিওলজির জন্য ২ জন এবং বোটানির জন্য ২ জন সহকারি অধ্যাপক নিয়োগ করা হবে৷ টিপিএসসি’র মাধ্যমে তাদের নিয়োগ করা হবে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top