News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিপিতে চিকিৎসক ও বিএসএফ সহ আক্রান্ত ৯ , আমদানী-রপ্তানী অনিশ্চিত
Image

আইসিপিতে চিকিৎসক ও বিএসএফ সহ আক্রান্ত ৯ , আমদানী-রপ্তানী অনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ করোনার প্রকোপে বাংলাদেশের সাথে আমদানী রপ্তানী সাময়িক বন্ধ হতে চলেছে৷ কারণ, আগরতলা আইসিপিতে এক চিকিৎসক ও ছয় বিএসএফ জওয়ানসহ নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ আমদানী রপ্তানী সাময়িক বন্ধের পিছনে আইসিপিতে লেন্ড পোর্ট অব ইন্ডিয়ার এক কার্গো কর্মীর করোনা সংক্রমিত হওয়াকে কারণ হিসেবে মনে করা হচ্ছে৷ বিএসএফ জওয়ান ও চিকিৎসক বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিক করোনা সংক্রমিতদের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ কিন্তু, ওই কার্গো কর্মীর সংক্রমিত হওয়ার পিছনে বাংলাদেশ থেকে পণ্যবাহী গাড়ির চালকদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে কি না, সেই প্রশ্ণও উঠেছে৷
এদিকে, রাজ্যে নতুন করে ৫৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ফলে, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩৷ তাঁদের মধ্যে ১৯২ জন সুস্থ হয়েছেন৷ ফলে করোনা সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার রাতে টুইট করে বলেন, ১১৫৩টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের মধ্যে সিপাহিজলা জেলার ৪৯ জন এবং গোমতি জেলায় ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি আরও জানান, ওই করোনা আক্রান্তরা সকলেই ট্রেনে চেন্নাই থেকে ফিরেছেন৷ বর্তমানে ত্রিপুরায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০৩ জন৷ তাদের মধ্যে সক্রিয় রয়েছেন ৬০৭ জন৷ সুস্থ হয়েছেন ১৯২ জন৷ ৩ জন করোনা আক্রান্ত ত্রিপুরার বাইরে রয়েছেন৷ এছাড়া, একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷


ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চিকিৎসকও৷ গত ২৮ মে আগরতলা স্থলবন্দরে বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকদের নমুনা সংগ্রহে গিয়ে ওই চিকিৎসক করোনা-য় সংক্রমিত হয়েছেন৷ এই প্রথম ত্রিপুরায় কোনও চিকিৎসক করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন৷
বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাতশো ছুঁয়েছে৷ তাঁদের মধ্যে ১৭৩ জন সুস্থ হয়েছেন৷ গতকাল নতুন করে ৫৫ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছিল৷ তাঁদের মধ্যে ওই চিকিৎসক রয়েছেন৷ গত ২৮ মে বাংলাদেশ ফেরত ১০৬ জন ত্রিপুরার নাগরিকের মধ্যে ১০ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছিল৷


ত্রিপুরা সরকার বাংলাদেশ ফেরত সকলের নমুনা সংগ্রহ করেছে৷ জাতীয় স্বাস্থ্য মিশনের হোমিওপ্যাথি চিকিৎসক ওইদিন নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন৷ ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত করোনা সংক্রমিতের সংস্পর্শে এসে যান ওই চিকিৎসক৷ গত ২ জুন তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ গতকাল গভীর রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে জানান, ১,১২৫টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের সকলের বহিঃরাজ্য সফর এবং করোনা সংক্রমিতের সংস্পর্শে আসার তথ্য রয়েছে৷


আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি)-এ ছয় বিএসএফ জওয়ান এবং একজন ল্যান্ড পোর্ট অথরিটির কর্মী ও একজন স্পেশাল ব্রাঞ্চের কর্মী-র করোনা সংক্রমণের ঘটনায় বাংলাদেশের সাথে আমদানি-রফতানি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে করোনা সংক্রমণের ঘটনায় ৪৮ ঘণ্টা স্থলবন্দর বন্ধ রাখার নিদান রয়েছে৷


গতকাল রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নতুন করে ৫৫ জন করোনা আক্রান্তের ঘোষণা করেছিলেন৷ তাঁদের মধ্যে বিএসএফ ১৭৯ নম্বর ব্যাটালিয়নের ৬ জওয়ান, ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিক এবং ল্যান্ড পোর্ট অব ইন্ডিয়া-র এক কর্মীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷
তাতে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে আজ থেকে ৪৮ ঘণ্টার জন্য আইসিপি বন্ধ করে দেওয়া হয়েছে৷ সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত না করা পর্যন্ত আইসিপি-তে সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, গত ২৮ মে বাংলাদেশ থেকে ১০৬ জন ত্রিপুরার নাগরিক ফিরেছেন৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ফেরত করোনা সংক্রমিতদের সংস্পর্শে গিয়েই বিএসএফ সহ ল্যান্ড পোর্ট এবং স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকের দেহে সংক্রমণ ঢুকেছে৷
ইতিমধ্যে তাঁদের চিকিৎসার জন্য নিয়ে গেছে স্বাস্থ্য দফতর৷ তাছাড়া ওই সকল সংক্রমিতের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের শনাক্ত করে তালিকা তৈরি করা হচ্ছে৷


প্রসঙ্গত, ত্রিপুরার নিকটবর্তী বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ জেলায় মারাত্মক ভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে৷ নারায়ণগঞ্জ জেলা থেকে বাংলাদেশের পণ্যবাহী গাড়িগুলি ত্রিপুরায় আসছে৷ ওই জেলা করোনা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্ণিত হয়েছে৷ ফলে, ওই পণ্যবাহী গাড়িগুলি আগরতলা আইসিপিতে আসা অত্যন্ত ঝুকিপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কারণ, ল্যান্ডপোর্ট অব ইন্ডিয়ার কার্গো কর্মীর করোনা সংক্রমণের ঘটনা বাংলাদেশে থেকে আগত পণ্যবাহী গাড়ির চালকদের থেকে ছড়িয়েছে কি না, সেই প্রশ্ণ উঠেছে৷


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে আগরতলা আইসিপি কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা দিতে বলা হয়েছে৷ আগরতলা আইসিপি কনটেইনমেন্ট জোন ঘোষণা দেওয়া হলে স্বাভাবিক ভাবেই আমদানী রপ্তানী বন্ধ হয়ে যাবে৷ অবশ্য জেলা শাসকের কার্য্যালয় থেকে এখনও আগরতলা আইসিপিকে কনটেইনমেন্ট জোন ঘোষণা দেওয়ার কোন তথ্য পাওয়া যায়নি৷ সূত্রের খবর এই বিষয়ে জেলা শাসক স্তরে বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top