News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিদ্যুৎ লাইন সংস্কার করতে গিয়ে দু’জনের মৃত্যু, আহত আরও দু’জন
Image

পৃথক স্থানে বিদ্যুৎ লাইন সংস্কার করতে গিয়ে দু’জনের মৃত্যু, আহত আরও দু’জন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/আগরতলা, ৬ জুন৷৷ পৃথক স্থানে বিদ্যুৎ লাইন সংস্কার করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন আরও দুজন৷ বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গুরুতর আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন কদমতলা থানাধীন পশ্চিম ইছাই লালছড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অস্থায়ী বিদুৎকর্মী জনৈক মানিক দাস (৪৫)৷ ঘটনা পশ্চিম ইছাই লালছড়া এলাকায় শনিবার সকাল দশটা নাগাদ সংঘটিত হয়েছে৷ আজ সন্ধ্যারাতের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন পশ্চিম ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের টুলগাঁও এলাকায় গতকাল রাতে বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর ঝাড় থেকে বেশ কয়েকটি বাঁশ পড়েছিল৷ তাই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ আজ সকাল থেকে ধর্মনগর বিদ্যুৎ দফতরের আওতাধীন পশ্চিম ইছাই লালছড়া এলাকার সাব কন্েন্টকটার সুশীল নাথের নেতৃত্বে অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজে হাত লাগান৷


সকাল আনুমানিক ১০ টা নাগাদ ওই এলাকার বিদ্যুতের লাইন সারাই করে টুলগাঁও এলাকায় লালছড়া-বকবকির প্রধান সড়কের পাশে জনৈক খোকা দাসের ছেলে ধর্মনগর বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী মানিক দাস একটি মই নিয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ে লাইনে পড়া বাঁশ সরাতে থাকেন৷ আচমকা বিদ্যুতের খুঁটির উপরে মই থেকে পা পিছলে তিনি নীচে পাকা রাস্তার উপর পড়ে যান৷ এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি৷ ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে খবর দেন প্রেমতলা দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত মানিক দাসকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ধর্মনগর জেলা হাসপাতালেই আজ সন্ধ্যারাত প্রায় আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মানিক৷


কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা গেছে, খুঁটির উপর থেকে পিচ রাস্তায় পড়ে মানিকের মাথা ফেটে গিয়েছিল৷ তাছাড়া তাঁর শরীরের বুক ও পিঠে গুরুতর চোট লেগেছে৷ এদিকে কদমতলা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷
এদিকে, রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বুধজং নগর থানার কইতোরাই এলাকায় শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ অপর দু’’জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ মৃতের নাম কিশোর মল্লিক৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতরা হলো রাজু মিয়া এবং নুর ইসলাম৷ আহত দুজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শনিবার সকাল নাগাদ একটি গাছ কাটার সময় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে গাছের ডাল স্পর্শ হওয়ায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ নিগমের কর্মীরা পুলিশ সহ সার্ভিসের কর্মীরা৷ ঘটনাস্থল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় এবং অপর আহত দুই যুবককে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top