News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা ফেরত যুবককে পুলিশ আবাসনে থাকতে বাধা উদয়পুরে
Image

কলকাতা ফেরত যুবককে পুলিশ আবাসনে থাকতে বাধা উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ জুন৷৷ কোয়ারেন্টাইনে থাকা এক যুবককে আবাসনে যেতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দিনভর চাপা উত্তেজনা ছিল উদয়পুরের ধবজনগর পুলিশ লাইনে৷ কলকাতা থেকে আগত এক যুবককে পুলিশ লাইনের আবাসনে হোম কোয়ারেন্টাইনে থাকতে দিতে বাধা দিলেন আবাসনের অন্যান্য বাসিন্দারা৷


জানা গিয়েছে, পুলিশ কর্মী মানিক লাল নন্দীর ছেলে অমিত নন্দী উচ্চশিক্ষার জন্য চেন্নাইয়ে থাকে৷ লকডাউনের আগে সে উদয়পুরের পুলিশ লাইনের আবাসনে এসেছিল৷ তারপর সে চেন্নাইয়ের উদ্দেশ্যে কলকাতায় যায়৷ কিন্তু, তখন লকডাউন শুরু হওয়ায় আর যেতে পারেনি৷ কলকাতায় একটি জায়গায় সে ভাড়ায় থাকতে শুরু করে৷ লকডাউন শিথিল হওয়ার পর সে আগরতলায় ফিরে আসে বিমানে৷ প্রশাসনের তরফ থেকে তার যাবতীয় পরীক্ষার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়৷ সেই মোতাবেক তাকে ধবজনগরে একটি সুকলে অন্যান্যদের সাথে থাকার ব্যবস্থা করে৷

কিন্তু, সে প্রশাসনের কাছে দাবি করে যে সে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে চায়৷ সেই মোতাবেক তার আবেদন গ্রাহ্য হয়৷ সে শনিবার সকালে পুলিশ লাইনে তার মা ও পরিবারের অন্যান্যরা যে আবাসনে থাকেন সেখানে থাকার জন্য যায়৷ কিন্তু, আবাসনের অন্যান্য পরিবারের সদস্যরা তাকে সেখানে থাকতে দেবে না বলে সাফ জানিয়ে দেয়৷ এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায়৷ খবর পেয়ে পুলিশ ও সাধারণ প্রশাসনের আধিকারীকরা সেখানে পৌঁছেন৷ আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে তাকে আবাসনের পৃথক একটি ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top