News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে, বিস্ফোরক সিপিএম রাজ্য সম্পাদক
Image

রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে, বিস্ফোরক সিপিএম রাজ্য সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ ত্রিপুরা সরকার স্বীকার না করলেও রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে৷ আজ শনিবার সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক দাবি করেছেন সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশ৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, মধুপুরে মহিলার করোনা আক্রান্তের ঘটনা গোষ্ঠী সংক্রমণের দিকেই ইশারা দিচ্ছে৷ কারণ, ওই মহিলার বহিঃরাজ্য সফর কিংবা করোনা সংক্রমিতের সংস্পর্শে আসার কোনও তথ্য ছিল না৷ সাথে তিনি যোগ করেন, কেন্দ্রীয় সংশোধনাগারেও চার কয়েদির সংক্রমিত হওয়া একই দিকে ইঙ্গিত করছে৷


গৌতম দাশের কথায়, প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ এমন-কি যাদের বহিঃরাজ্য সফরের কোনও তথ্য নেই, তাঁরাও আক্রান্ত হচ্ছেন৷ তিনি ত্রিপুরা সরকারকে নিশানা করে বলেন, চূড়ান্ত গাফিলতির জন্য রাজ্য সংক্রমণজনিত ঝুঁকির মুখোমুখি হতে চলেছে৷ সে-ক্ষেত্রে বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার সব নাগরিকের নমুনা পরীক্ষার করতে সিপিএম-এর দাবি মানছে না রাজ্য সরকার, ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

সিপিএম-এর রাজ্য সম্পাদক বলেন, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করার পাশাপাশি সকলের ৫০ লক্ষ টাকা বিমা করে দেওয়া উচিত ত্রিপুরা সরকারের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top