News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু শান্তিরবাজারে
Image

জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ দক্ষিণ জেলায় শান্তিরবাজার মহকুমায় কলসী অটো মগ পাড়ায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে৷


পুলিশ জানিয়েছে, বাড়ির মানুষের অগোচরে ওই এলাকায় কেউমলা মগ-র ৮ বছরের ছেলে প্রয়াংশু মগ একা পুকুরে স্নান করতে যায়৷ স্নান করার সময় ওই শিশু পুকুরের জলে তলিয়ে যায়৷ তার বাড়ির লোকজন অনেকক্ষন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন৷ কোথাও তাকে খুঁজে না পেয়ে সকলে মিলে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন৷ সেখানেই তাকে খুঁজে পাওয়া যায়৷ জল থেকে তাকে উদ্ধার করে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন৷


সন্তানের অকাল প্রয়াণে বাবা-মা শোকে বিহ্ব হয়ে পড়েন৷ তার মরদেহ বাড়িতে আনার পর চারিদিকে কান্নার রোল পরে যায়৷ কারণ, ছোট্ট প্রয়াংশু সকলেরই খুব আদরের ছিল৷ তার মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীও শোকগ্রস্ত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top