News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও সাগরে নিম্নচাপের আশঙ্কা, হতে পারে ঘূর্ণীঝড়
Image

আবারও সাগরে নিম্নচাপের আশঙ্কা, হতে পারে ঘূর্ণীঝড়

কলকাতা, ৫ জুন (হি. স.) :  কিছুদিন আগেই বঙ্গোপসাগরে জন্ম নেওয়া আমপান লন্ডভন্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গের একটা বড় অংশকে। জীবন কেড়েছে ৯৮জনের। ক্ষতি করেছে বাংলাদেশেরও। সেখানেও সে কেড়েছে জীবন। সেই ক্ষত এখনও টাটকা। এর মধ্যেই আবারও অশনি সঙ্কেত ঘূর্ণীঝড়ের।

নানা গবেষনায় দেখা গিয়েছে বিশ্বজুড়ে যত ঘূর্ণীঝড় তৈরি হয় তার প্রতি পাঁচটির মধ্যে একটির উৎপত্তিস্থল এই বঙ্গোপসাগর। আর এই সাগরের চারপাশেই বসবাস করে বিশ্বের পাঁচভাগের এক ভাগ মানুষ। স্বাভাবিক কারনেই বিশ্বের অনান্য সাগরের তুলনায় এই সাগরের জল বেশ গরম।

সূত্রের খবর, এখন বঙ্গোপসাগরের বুকে আবারও কোনও নিম্নচাপ দানা বেঁধে তা ঘূর্ণীঝড়ের চেহারা নিলে তাতে অবাক হওয়ার মত কিছু থাকবে না। তবে, এর আগে কোনওদিন একটি ঘূর্ণীঝড় আছড়ে পড়ার দুই সপ্তাহের মধ্যেই আবারও একটি ঘূর্ণীঝড় তৈরি হতে যেমন দেখা যায়নি।  একই সাগরের বুকে এত দ্রুত আবারও একটি ঘূর্ণীঝড় তৈরি হতেও দেখা যায়নি।

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে নতুন একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে। তবে, এখনই এটা বলা সম্ভব নয় যে এই নিম্নচাপ ঘূর্ণীঝড়ে রূপান্তরিত হবে কিনা। বর্ষা আসার আগের সময়টা ঘূর্ণীঝড়প্রবণ বলে এই নিম্নচাপ ঘূর্ণীঝড়ে পরিণত হলেও হতে পারে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top