News Flash

  • Home
  • Uncategorized
  • বরাক উপত্যকায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৩
Image

বরাক উপত্যকায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৩

শিলচর (অসম), ৬ জুন (হি.স.) : বরাক উপত্যকায় নতুন করে আরও ৮ জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫ জনই হাইলাকান্দি জেলার, ২ জন কাছাড়ের এবং ১ জন করিমগঞ্জ জেলার বাসিন্দা।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কাছাড় জেলার দুজনের মধ্যে একজন আক্রান্ত শাহরুল  ইসলাম বড়ভুইয়াঁ (১৮)। সে সম্প্রতি বিমানে শিলচর এসেছে। অপরজন গাইজাংলিয়াম গাংমেই (২৬)।

হাইলাকান্দি জেলার ৫ আক্রান্তরা হলেন ফয়জল আহমেদ বড়ভুইয়াঁ (২৫), সমীর সিনহা (৪৭), জয়নাল হুসেন শেখ (৩৩), মঙ্গলিরানি দাস (৫৩) এবং জিণ্টু দাস (৩০)। করিমগঞ্জ জেলার সংক্রমিত ব্যক্তিকে মুসাদ আহমেদ (২০) বলে পরিচয় পাওয়া গেছে।

এদিকে শুক্রবার রাতে উপত্যকায় ২০ জনের পজিটিভ রেজাল্ট আসার কথা জানা গেছে। তার পর আজ সকালের আরও চারজনকে নিয়ে এদিন সর্বমোট ২৪ জনের রেজাল্ট এসেছে পজিটিভ।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাছাড় জেলার ৭ আক্রান্তরা হলেন  গোপালগঞ্জের রোকসানা বেগম মজুমদার (৪০), গোপালগঞ্জের নিসাত আফরিন লস্কর (২৩), মালুগ্রামের  সত্যব্রত ভট্টাচার্য (২২), জিরিঘাটের  জি আচাম রংমাই (২৮) , সোনাবাড়িঘাটের রুকখানম লস্কর (৬২), উত্তর কৃষ্ণপুরের আখতার হুসেন লস্কর (২০) এবং  সোহেল আহমেদ বড়ভুইয়াঁ (২৪)।

করিমগঞ্জ জেলার আক্রান্ত সাত জন হলেন নুর উদ্দিন (৩৬), উত্তর গোপালপুর খাসিয়াপুঞ্জির কার্লোস খোংলা (২২), টিলাবাজারের সুজিত রায় (১৯), পয়লামুলির কাওসার আলি (২২), উত্তর জন্দরখাইর জয়নুল হক (২৬), মেদলিছড়ার নকুল রিয়াং (২৭) এবং লক্ষীরবন্দ এলাকার খালেদ আহমেদ (২৫)।

হাইলাকান্দি জেলার আক্রান্ত ছয়জন হলেন বোয়ালিপার প্রথম খণ্ডের হাফিজুর রহমান বড়ভুইয়াঁ (২৫), আলগাপুরের আশুক উদ্দিন লস্কর (২৬) ও জাকারিয়া হুসেন লস্কর (৩০), আব্দুল্লাপুর প্রথম খণ্ডের এম শুক্লবৈদ্য (৩১), উজানকুপার গোলাপ হুসেন (২১) রাঙামাটি প্রথম খণ্ডের সাঈদ আহমেদ (২৫)।

বরাক উপত্যকায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ২২৩। এর মধ্যে সেরে উঠেছেন ৬৬ জন, মারা গেছেন একজন, সক্রিয় রোগী রয়েছেন ১৬৮ জন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top