News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে লাইভ অনলাইন ক্লাশ
Image

বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে লাইভ অনলাইন ক্লাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে আগামীকাল থেকে অনলাইন ক্লাশ শুরু হবে৷


এ-বিষয়ে বিদ্যালয় শিক্ষা দফতর এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে করোনা সংক্রমণ রোধে ভারত সরকার সামগ্রিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে৷ যার ফলস্বরূপ ছাত্র ছাত্রীগণ নিয়মিত শ্রেণীশিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে৷ এমতাবস্থায় ত্রিপুরার সকল ছাত্র ছাত্রীদের নিয়মিত শিক্ষণ পদ্ধতির সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের সিদ্ধান্তক্রমে স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের মাধ্যমে আগামী ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচার করা হবে৷ শিক্ষা দফতর সকল অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের কাছে ছাত্র ছাত্রীদের উক্ত সময়ানুযায়ী টিভিতে সরাসরি সম্পচারকৃত ক্লাশগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন তার জন্য অনুরোধ জানিয়েছে৷


বিদ্যালয় শিক্ষা দফতরের সূচি অনুযায়ী ৬ থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন চতুর্থ শ্রেণী থেকে অস্টম শ্রেণী পর্যন্ত বিকাল ৩টা থেকে ৪টা ক্লাশ হবে নিউজ ভেনগার্ড চ্যানেলে৷ পি বি-২৪ চ্যানেলে বিকাল ৪টা থেকে ৫টা৷ নিউজ আইকনে দুপুর ১২টা থেকে ১টা৷ দৃষ্টি চ্যানেলে দুপুর ২টা থেকে ৩টা এবং লাইভ-২৪ এ বিকাল ৪টা থেকে ৫টা৷ এদিকে, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাশ হবে সৃষ্টি ত্রিপুরায় দুপুর ১টা থেকে ২টা৷ নিউজ টুডে চ্যানেলে দুপুর ২টা থেকে ৩টা৷ হেডলাইনস ত্রিপুরা চ্যানেলে বিকাল ৫টা থেকে ৬টা৷ মৃণালিনী ই এন এন চ্যানেলে সন্ধ্যা ৬টা ৩০ থেকে ৭টা ৩০মি:৷ আওয়াজ চ্যানেলে সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top