News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষ যথেচ্ছাচার করছে, কঠোর লক ডাউনের পথে রাজ্য সরকার
Image

মানুষ যথেচ্ছাচার করছে, কঠোর লক ডাউনের পথে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রাজ্যে লক ডাউন আবারও কঠোর ভাবে লাগু করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ এমনটাই জানালেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, সুযোগ দেওয়ার অর্থ যথেচ্ছাচার করব তা নয়৷


প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে৷ এরই সাথে পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং একান্তবাসের নিয়ম পালনে গাফিলতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ সংক্রমণ গোষ্ঠী পর্যায়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ এখনও রাজ্যে স্থানীয় স্তরে সংক্রমণ ছড়িয়েছে৷ গোষ্ঠী সংক্রমণ হলে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে তা অস্বীকার করার সুযোগ নেই৷


আজ আইনমন্ত্রী বলেন, লকডাউন ৫.০ অনেকটাই শিথিলভাবে কার্যকর হচ্ছে৷ নিয়মনীতি এবং বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷ কিন্তু, মানুষ যেভাবে সরকারী নিয়মের উলঙ্ঘন করে চলেছে তাতে সুযোগের অপব্যবহার হচ্ছে বলেই মনে করা যাচ্ছে৷ তাঁর সাফ কথা সুযোগ দেওয়া হয়েছে৷ এর মানে যথেচ্ছাচার করা উচিৎ হবে না৷ তাই মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব রাজ্যে লকডাউন কঠোর ভাবে লাগু করার বিষয়ে ভাবছেন৷ গোষ্ঠী সংক্রমণ এড়ানোর জন্য ওই কঠোর পথ নিতে বাধ্য হবে রাজ্য সরকার৷
এদিন তিনি দাবি করেন, করোনার সংক্রমণ এখনও গোষ্ঠী পর্য্যায়ে ছড়িয়ে পড়েনি৷ স্থানীয় স্তরেই সংক্রমণ ছড়িয়েছে৷ তাই আমাদের সকলের সতর্কতার সাথে সরকারী সমস্ত নিয়ম পালন করা উচিৎ৷ স্বাস্থ্যবিধি এবং একান্তবাসের নিয়ম পালনে কোনও ত্রুটি হওয়া কাম্য নয়৷


মূলতঃ সোশ্যাল মিডিয়াতে লকডাউন কঠোরভাবে লাগু করার দাবীতে ঝড় উঠেছে৷ এই প্রসঙ্গেই এদিন আইনমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক করলেন বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top