News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালের মাইক্রো বায়োলজি ল্যাবে অগ্ণিকান্ড, অল্পেতে রক্ষা
Image

জিবি হাসপাতালের মাইক্রো বায়োলজি ল্যাবে অগ্ণিকান্ড, অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ জি বি হাসপাতালের মাইক্রো বায়োলজি ল্যাব-এ শুক্রবার সকালে অগ্ণিকাণ্ডের ঘটনায় হাসপাতাল চত্ত্বরে আতঙ্ক ছড়িয়েছিল৷ তবে, দমকল দুইটি ইঞ্জিন সময়মতো ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে নিয়ে আসে৷ তাতে, বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে৷ সম্ভবত, এসি মেশিনে শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত৷


আজ সকালে জি বি হাসপাতালের মাইক্রো বায়োলজি ল্যাব-এ আগুন দেখতে পেয়ে হাসপাতালের কর্মীরা দমকল বাহিনী-কে খবর দেন৷ খবর পেয়ে দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷ কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ সময়মতো দমকল কর্মীরা না পৌছালে বড় ধরনের বিপদ ঘটত বলে মনে করা হচ্ছে৷


এ-বিষয়ে ল্যাব-র জনৈক কর্মী জানান, আগুন কিভাবে লেগেছে তা তিনি বলতে পারছেন না৷ এমনকি ক্ষয়ক্ষতি কি পরিমান তা এখনো অনুমান করা যাচ্ছে না৷ তবে, বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি মনে করছেন৷ দমকল কর্মীর দাবি, দুই ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ এসি মেশিন থেকে শর্ট সার্কিটে সম্ভবত আগুন লেগেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top