News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত আত্মঘাতীমহিলার শেষকৃত্য সম্পন্ন সীমান্তে বেড়ার ওপাড়ে
Image

করোনা আক্রান্ত আত্মঘাতীমহিলার শেষকৃত্য সম্পন্ন সীমান্তে বেড়ার ওপাড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ করোনা ভাইরাসের আতঙ্ক ত্রিপুরায় এক লজ্জাজনক অধ্যায়ের রচনা করেছে৷ গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী জনৈক করোনা-আক্রান্ত পঞ্চাশোর্ধ মহিলার মরদেহ শেষকৃত্যের জন্য বাধাপ্রাপ্ত হয়েছিল৷ তবে রাত দুটো নাগাদ তাঁর মৃতদেহ কবরস্থ করা সম্ভব হয়েছে৷ গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত করোনা আক্রান্তের মৃতদেহ সৎকারে প্রশাসনের কালঘাম ছুটেছে৷ সাথে প্রমাণিত হয়েছে, করোনা আতঙ্ক মানুষকে অমানবিক করে তুলে৷ অবশ্য তাতে ত্রিপুরা সরকারেরও গাফিলতি রয়েছে, তা অস্বীকার করার অবকাশ নেই৷ কারণ, করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হলে শেষকৃত্যের জন্য নির্দিষ্ট স্থান চিহিণত করেনি রাজ্য প্রশাসন৷ ফলে, করোনায় আক্রান্ত আত্মঘাতী মহিলার মরদেহ নিয়ে প্রশাসনকে বিড়ম্বনায় পড়তে হয়েছে৷ একই সাথে মৃতের পরিবারও চরম বিড়ম্বনায় পড়েছিল৷ কিন্তু মৃতদেহ সৎকার নিয়ে মানুষের অমানবিক চরিত্র নোংরা দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই মনে করা হচ্ছে৷


মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগরতলার জিবি হাসপাতালের ফ্লু ক্লিনিকের শৌচালয়ে পঞ্চাশোর্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ তিনি গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেন৷ ওই মহিলা আমতলি থানাধীন মতিনগরের বাসিন্দা ছিলেন৷ সোমবার সন্ধ্যায় তিনি জ্বর, শ্বাসকষ্ট এবং কাশির সমস্যা নিয়ে ফ্লু ক্লিনিকে ভরতি হয়েছিলেন৷ ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ মঙ্গলবার সকাল ১১টায় তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে৷ হাসপাতাল সূত্রের খবর, ওই মহিলা মানসিক অবসাদ এবং কিডনি-র সমস্যায় ভুগছিলেন৷ তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল৷ অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত মহিলা আত্মহত্যা করেছেন৷ তাই তার মৃতদেহ ময়না তদন্ত করা হয়েছে৷


কিন্তু, ময়না তদন্তের পর মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হলে বিপত্তি দেখা দেয়৷ রামনগরের রাজনগরে কবরখলায় ওই মৃতদেহ করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি মেনে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়৷ জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারের অনুরোধে সদর মহকুমাশাসক মৃতদেহ সৎকারের জন্য ব্যবস্থা করেন৷ কিন্তু, কবরখলায় নিয়ে যাওয়ার পর স্থানীয় জনগণ আপত্তি জানান৷ করোনা আক্রান্তের মৃতদেহ সৎকারে ভীতির কারণেই তারা আপত্তি জানাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে৷ এ ব্যাপারে প্রশাসনের তরফে স্থানীয়দের বোঝানোর চেষ্টা করা হলেও তাতে ব্যর্থ হয়ে মৃতদেহ গভীর রাতে জিবি হাসপাতালের মর্গে ফিরিয়ে আনেন স্বাস্থ্য কর্মীরা৷


এদিকে, পুর কমিশনার এবং সদর মহকুমাশাসক মতিনগর ছুটে যান৷ সদর মহকুমাশাসক অসীম সাহা জানিয়েছেন, ওই মৃতদেহ হাসপাতালের কাছাকাছি সৎকারের চিন্তাভাবনা করা হয়েছিল৷ কিন্তু, রাজনগর কবরখলায় নিয়ে যাওয়া হলে স্থানীয় জনগণ আপত্তি জানান৷ তাই মহিলার মৃতদেহ মতিনগরে কবর দেওয়া হয়েছে৷ সেখানে সীমান্তের ওপাড়ে ভারতীয় অংশে কবরখলা অবস্থিত৷ ধর্মীয় নীতি মেনে মৃতদেহ সৎকার করা হয়৷ তিনি জানান, পুর কমিশনার এবং আমতলি থানার ওসি সীমান্তের ওপাড়ে গিয়ে সৎকার কার্য পর্যবেক্ষণ করেছেন৷ পিপিই পরিধান করে স্বাস্থ্যকর্মীরাই মহিলার মৃতদেহ দাফন করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top