News Flash

  • Home
  • Uncategorized
  • তবলীগী জামাতের মর্কট অংশগ্রহণ করার জের, ২২০০ বিদেশি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি
Image

তবলীগী জামাতের মর্কট অংশগ্রহণ করার জের, ২২০০ বিদেশি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি

নয়াদিল্লি, ৪ জুন (হি. স.):  করোনা রোধে দেশজুড়ে লকডাউন চলাকালীন দিল্লির নিজামুদ্দিনে আয়োজিত তবলীগী জামাতের মরকজে অংশগ্রহণ করার অপরাধে ২২০০  বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী দশ বছর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কোনও পরিস্থিতিতেই তাদেরকে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।কারণ তাদের আর ভারতীয় ভিসা দেওয়া হবে না।


এর আগে চলতি বছরের এপ্রিলে তবলীগীদের গতিবিধিতে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ এর জেরে ৯৬০ জন বিদেশিদের ব্ল্যাকলিস্টেড বা কালো তালিকাভুক্ত করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্র থেকে জানতে পারা গিয়েছে ২২০০ বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছে নাইজেরিয়া, শ্রীলংকা, কেনিয়া, জিবুতি, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, মালির মতন দেশের বাসিন্দারা। তেলেঙ্গানা থেকে উত্তর প্রদেশ এবং বিহার ও ঝাড়খন্ড মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৭০০ টি মসজিদে এই বিদেশী নাগরিকরা লুকিয়ে ছিল। এদের বেশিরভাগই টুরিস্ট ভিসা রয়েছে। প্রশাসনের তৎপরতায় এদেরকে উদ্ধার করে কোয়ারান্টিনে রাখা হয়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top