News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন ১৫১ জন সংক্রমিত
Image

রাজ্যে নতুন ১৫১ জন সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ করোনা সংক্রমণের লাগামহীন বৃদ্ধি হচ্ছে৷ শুধু বহিঃরাজ্য নয়, কুয়েত ফেরত ত্রিপুরার নাগরিকদের মধ্যেও করোনার সংক্রমণ মিলেছে৷ আজ সমস্ত রেকর্ড ভেঙ্গে একদিনে ১৫১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ শুধু তাই নয়, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে৷ কারণ, আজ সকলকে চমকে দিয়ে জিবি হাসপাতালের তিনটি ওয়ার্ডে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে একজন শিশুও রয়েছে৷ স্বাভাবিক ভাবেই পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে বলেই মনে করা হচ্ছে৷ তাই আজ সোশ্যাল মিডিয়াতে লকডাউন অন্তত একমাস কঠোর ভাবে পালনের পক্ষে জোড়ালো সওয়াল হচ্ছে৷


প্রসঙ্গত, করোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে৷ আজ ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে৷ নতুন করে ১৫১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ চিন্তার বিষয় হল, ধলাই, সিপাহিজলা, গোমতি এবং ঊনকোটি জেলার সাথে পাল্লা দিয়ে এবার পশ্চিম জেলায়ও করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ বুধবার নতুন ১৫১ জনের মধ্যে ১৮ জনই পশ্চিম জেলার বাসিন্দা৷ তবে, আজ সিপাহীজলা জেলা সকলকে টেক্কা দিয়ে করোনা আক্রান্তে শীর্ষে পৌঁছেছে৷ সবমিলিয়ে ত্রিপুরায় বর্তমানে ৬২২ জন করোনা-য় আক্রান্ত হয়েছেন৷


আজ দুই দফয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে জানান, ১৫৪৯ টি নমুনা পরীক্ষায় ১৫১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের সকলের বহিঃরাজ্য সফর এবং করোনা আক্রান্তের সংস্পর্শে থাকার তথ্য রয়েছে৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আজ পশ্চিম জেলায় ১৮ জন, গোমতি জেলায় ২০, সিপাহিজলা জেলায় ৭৭ জন, দক্ষিণ জেলায় ২৩ জন এবং খোয়াই জেলায় ৭ , উত্তর জেলায় ১ জন ও ঊনকোটি জেলায় ২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে, তাঁদের মধ্যে ৩ জন করোনা আক্রান্তের ঠিকানা জানা যায়নি৷


করোনা-র ব্যাপ্তি ক্রমশ বেড়েই চলেছে৷ এখন এই ভাইরাস জিবি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড, ফ্লু ওয়ার্ড এবং শিশুদের ওয়ার্ডে পৌঁছে গেছে৷ এতে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে৷ আজ বুধবার ১৫১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ এই সকল করোনা সংক্রমিত ওই ওয়ার্ডগুলিতে ভরতি ছিলেন৷ তাতে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনাকে উস্কে দিয়েছে৷
এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, আজ নতুন করে করোনা সংক্রমিতের মধ্যে কেন্দ্রীয় সংশোধনাগারে ৪ জন এবং জিবি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ৩ জন, ফ্লু ওয়ার্ডের ৩ জন এবং শিশু ওয়ার্ডের ১ জন রয়েছে৷


জিবি হাসপাতালের মহিলা মেডিসিন, ফ্লু ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে করোনা সংক্রমিতের ঘটনায় গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে৷ কারণ, তাঁদের সংক্রমণের উৎস খুঁজে বের হওয়া না পর্যন্ত এ-বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷ তবে, কেন্দ্রীয় সংশোধনাগারে চারজন গতকালের করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে গিয়েই আক্রান্ত হয়েছেন৷ কারণ, তারা একই ব্লকে ছিলেন৷


এদিকে, কুয়েত ফেরত এখনও পর্যন্ত আটজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ গত ২৯ মে কুয়েত থেকে ১৩৬ জন ভারতীয় নাগরিক নিয়ে বিশেষ বিমান গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করেছে৷ ওই বিমানে ত্রিপুরার ৪৬ জন নাগরিক ছিলেন৷ ত্রিপুরা সরকার দুটি বাসে তাদের গুয়াহাটি থেকে ফিরিয়ে এনেছে৷ আজ তাদের মধ্যে আটজনের দেহে করোনা সংক্রমণ মিলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top