News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুর বাগানবাজারে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

কল্যাণপুর বাগানবাজারে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ কল্যাণপুর থানা এলাকায় বাগানবাজারে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনা তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত মহিলার নাম সীমা রাণী আচার্য৷ জানা যায়, তার পরিবারের লোকজনরা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে৷ মহিলা একাই বাড়িতে ছিলেন৷

সোমবার সকালে মহিলার কোনও আনাগোনা লক্ষ্য করতে না পেরে স্থানীয় জনগণ বাড়িতে গিয়ে খোঁজ করেন৷ ভিতর দিয়ে ঘরের দরজা বন্ধ ছিল৷ ডাকাডাকি করেও কোনও সাড়া পাচ্ছিলেন না প্রতিবেশীরা৷ দরজা ভেঙে ঘরে ঢুকে মহিলার অচৈন্য দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়৷ কল্যাণপুর হাসপাতাল থেকে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য খবর দেওয়া হয়৷ ছুটে আসে অ্যাম্বুলেন্স৷ অচৈতন্য মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া কল্যাণপুর হাসপাতালে৷

হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন৷ এই সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ কীভাবে এই মৃত্যু ঘটনা ঘটেছে তা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ মহিলা কী আত্মহত্যা করেছেন না আস্বাভাবিক মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top