News Flash

  • Home
  • Uncategorized
  • ধান সহ ১৪ টি খারিফ শস্যের ন্যূনতম দর বাড়াল কেন্দ্র
Image

ধান সহ ১৪ টি খারিফ শস্যের ন্যূনতম দর বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি, ১ জুন (হি.স.) : ধান সহ ১৪ টি খারিফ শস্যের ন্যূনতম দর বাড়াল কেন্দ্র ।  দ্বিতীয় দফায় প্রথম বর্ষপূর্তির পর সোমবার প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ‘কৃষি খরচ এবং মূল্য কমিশনের (সিএসিপি) সুপারিশের ভিত্তিতে ১৪ টি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের জন্য প্রতি কুইন্টালে ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৫৩ টাকা বাড়িয়ে ১,৮৬৮ টাকা করা হল। কৃষিমন্ত্রী দাবি করেন, এর ফলে কৃষকরা যে অর্থ খরচ করবেন, তার উপর ৫০ শতাংশ টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে ধানের সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত।

তবে শুধু ধান নয়, আরও ১৩ টি খারিজ শস্যের ক্ষেত্রে ৫০ থেকে ৮৩ শতাংশের মধ্যে সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। জোয়ার এবং বাজরার দাম কুইন্টাল প্রতি বাড়িয়ে করা যথাক্রমে হয়েছে ২,৬২০ এবং ২,১৫০ টাকা। বাজরার সহায়ক মূল্য সর্বাধিক ৮৩ শতাংশ বাড়ানো হয়েছে। রাগী, সয়াবিন, তিল, তুলোর দাম ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। অহর ডাল এবং ভুট্টার সহায়ক মূল্যে বেড়েছে যথাক্রমে  ৫৮ এবং ৫৩ শতাংশ।

ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির পাশাপাশি কৃষিক্ষেত্রের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। কৃষিমন্ত্রী জানান, কৃষি এবং কৃষি সংক্রান্ত কাজের জন্য ব্যাঙ্ক থেকে স্বল্পমেয়াদি ঋণ শোধ করার সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট করা হচ্ছে। যা আগে বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছিল।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top