News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা প্রতিরোধে পারস্পরিক দূরত্ব ও একান্তবাসের নিয়ম মানেনি বিএসএফ, তাই ছড়িয়েছে সংক্রমণ : মুখ্যমন্ত্রী
Image

করোনা প্রতিরোধে পারস্পরিক দূরত্ব ও একান্তবাসের নিয়ম মানেনি বিএসএফ, তাই ছড়িয়েছে সংক্রমণ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ করোনা প্রতিরোধে ত্রিপুরায় নিয়োজিত বিএসএফ জওয়ানরা পারস্পরিক দূরত্ব এবং একান্তবাসের নিয়ম যথাযথ পালন করেননি৷ তাই তাঁদের মধ্যে সংক্রমণ ভয়ঙ্করভাবে ছড়িয়েছে৷ করোনা-র উৎস সন্ধানে আগত কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


সোমবার সকালে আগরতলায় সরকারি আবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল ত্রিপুরায় করোনা-র উৎস সন্ধানে পর্যবেক্ষণ করেছে৷ তাঁরা তাঁদের রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়েছেন৷ তবে রাজ্যকেও এ-বিষয়ে অবগত করেছেন দলের সদস্যরা৷ মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ অনুযায়ী, বিএসএফ জওয়ানরা পারস্পরিক দূরত্বের নিয়ম মানেন নি৷ এমন-কি, একান্তবাসে থাকার নিয়মও যথাযথ পালন করেননি তাঁরা৷ তাঁর বক্তব্য, বিএসএফ জওয়ানদের বহিঃরাজ্য সফরের দৃষ্টান্ত রয়েছে৷ অধিকাংশই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ছুটি কাটিয়ে ফিরেছেন৷ ফলে, যথাযথ একান্তবাসে রাখা হলে করোনা-র সংক্রমণ বিএসএফ জওয়ানদের মধ্যে এত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার সুযোগ হতো না৷


মুখ্যমন্ত্রীর দাবি, বহিঃরাজ্য ফেরত সকল বিএসএফ জওয়ানদের ১৪ দিন বাধ্যতামূলক একান্তবাসে রেখে প্রত্যেকের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলে নিশ্চিতভাবে সংক্রমণ ধরা পড়ে যেত৷ কিন্তু সেই পদক্ষেপ না নেওয়ায় বিএসএফ জওয়ানরা তাঁদের পরিবার সহ আক্রান্ত হয়েছেন৷ তিনি জানান, করোনা প্রতিরোধে গাফিলতির দায়ে বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্টকে বদলি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩১৬ জন করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে এক বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যের আক্রান্তের সংখ্যা ১৬৩৷ বিএসএফ-এর ১৩৮, ৮৬ এবং ৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন৷ অবশ্য তাঁদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে ফিরে গিয়েছেন৷ সম্প্রতি দুজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন৷


প্রসঙ্গত, কেন্দ্রের নির্দেশে তিন সদস্যের এক বিশেষজ্ঞ দল ত্রিপুরায় করোনার উৎস সন্ধানে পর্যবেক্ষণ করতে এসেছিল৷ কারণ, ত্রিপুরা সরকারের নির্দেশে বিএসএফ করোনা-র উৎসের খোঁজ করে কোনও রিপোর্ট জমা দেয়নি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top