News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক, অল্পেতে রক্ষা
Image

দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক, অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ নিয়ন্ত্রিণহীন বলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়েন বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী৷ তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি৷ পুলিশ বলেরো গাড়িটিকে আটক করেছে৷ প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বিধায়ককে৷ তাঁর বুকে আঘাত লেগেছে বলে তিনি জানিয়েছেন৷


সোমবার মেলাঘর থেকে ফিরে নিজের বিধানসভা কেন্দ্র মজলিশপুর যাচ্ছিলেন বিধায়ক সুশান্ত চৌধুরী৷ কাশিপুর এলাকায় একটি বলেরো গাড়ির সাথে বিধায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ এ-বিষয়ে বিধায়ক চৌধুরী বলেন, বলেরো গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল৷ তাই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে যান৷ ফলে, বলেরোটি সোজা আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷


তিনি বলেন, অল্পেতে রক্ষা পেয়েছি৷ তবে, বুকে আঘাত লেগেছে৷ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ছুটি দিয়েছেন৷ ওই ঘটনায় পুলিশ বলেরো গাড়ির চালককে গ্রেফতার করতে পারেনি৷ তবে, গাড়িটি আটক করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top