News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে খুন করে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ
Image

গৃহবধূকে খুন করে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ এপ্রিল৷৷ রাজ্যে লকডাউনের মধ্যেও বন্ধ নেই নারী ঘটিত অপরাধ৷ নারীদের উপর নির্যাতন, খুন বেড়েই চলেছে৷ আরও এক গৃহবধূকে পরিকল্পিত ভাবে খুন করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ মৃত গৃহবধূর নাম সুমিত্রা নাথ৷ রবিবার জিবি হাসপাতাল থেকে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হয়৷ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ মূলে পুলিশ অভিযুক্ত স্বামী প্রসেনজিত দেবনাথকে গ্রেপ্তার করেছে৷


আজ থেকে ৩ বছর আগে সাব্রুমের দক্ষিণ শ্রীনগরের বাসিন্দা প্রসেনজিৎ দেবনাথের সাথে বিয়ে হয় সুমিত্রা নাথের৷ ভালবেসেই তাদের বিয়ে হয়েছিল৷ বিয়ের পর তাদের ১টি পুত্র সন্তানও হয়৷ কিন্তু অভিযোগ বিয়ের পর থেকে প্রসেনজিৎ তার স্ত্রীকে পণের জন্য অত্যাচার করত৷ প্রায়শই মারধর করত৷ এনিয়ে বছর দু’য়েক ধরে তাদের সংসারে ঝামেলা চলে আসছিল৷ মেয়ের সুখের কথা চিন্তা করে পাত্র পক্ষের দাবি অনুযায়ী সব কিছু মিটিয়ে দেওয়াও হয়েছিল৷ এই অবস্থায় গত ২৯ মে মেয়ের বাড়ি থেকে ফোনে জানানো হয় সুমিত্রা অসুস্থ হয়ে পড়েছে৷ খবর পেয়ে বাপের বাড়ির লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে সোজা চলে আসে জিবি হাসপাতালে৷

কিন্তু সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মেয়ের মৃতদেহ হাসাপাতালে রেখেই পরিবারের লোকজনরা সাব্রুম গিয়ে স্বামী প্রসেনজিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ রবিবার জিবি হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তের পর তাদের হাতে তোলে দেওয়া হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top