News Flash

  • Home
  • Uncategorized
  • গোপালগঞ্জ যাওয়ার পথে বাধা, ক্ষোভে ফেটে পড়লেন তেজস্বী
Image

গোপালগঞ্জ যাওয়ার পথে বাধা, ক্ষোভে ফেটে পড়লেন তেজস্বী

পাটনা, ২৯ মে (হি.স.): গোপালগঞ্জ ট্রিপল খুন মামলায় শুরু হয়ে গিয়েছে রাজনীতি। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিধায়কদের সঙ্গে শুক্রবার গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল তেজস্বী যাদবের। সেই মতো সকাল ১০.০৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তেজস্বী, কিন্তু সেই সময় তেজস্বীর গাড়ির সামনে এসে দাঁড়ান পুলিশ অফিসাররা। করোনা-সংক্রমণ ও লকডাউনের কারণে তেজস্বীকে গোপালগঞ্জ যেতে বাধা দেওয়া হয়। রাবড়ি বাসভবনের সামনে উপস্থিত হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। এরপরই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন লালু-পুত্র তেজস্বী।

প্রশাসন ও বিহার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তেজস্বী বলেন, ‘তাঁরা অপরাধীদের গ্রেফতার করছে না, অথচ নিগৃহীতদের (গোপালগঞ্জ গুলি চালানোর ঘটনা) পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ায় আমাদের বাধা দিচ্ছে।’ প্রসঙ্গত, গোপালগঞ্জ হত্যা মামলায় জেডিইউ বিধায়ককে গ্রেফতারের দাবি জানাচ্ছেন তেজস্বী। তেজস্বী পুলিশকে দু’দিনের আল্টিমেটামও দিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top