News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে নতুন ৬০ জন কোভিড+, সংখ্যা বেড়ে ৭৭৪, ছুটি ৮৭, সক্রিয় রোগী ৬৮০
Image

অসমে নতুন ৬০ জন কোভিড+, সংখ্যা বেড়ে ৭৭৪, ছুটি ৮৭, সক্রিয় রোগী ৬৮০

গুয়াহাটি, ২৭ মে (হি.স.) : এক সঙ্গে নতুন ৬০ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণের তথ্য এসেছে। এ নিয়ে অসমে অদৃশ্য এই ঘাতকের শিকার হয়েছেন ৭৭৪ জন। তবে স্বস্তি, কয়েকদিন বিরতির পর আজ ২৫ জন করোনা-আক্রান্তকে তিনটি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। 

বুধবার রাত ৬:৩০ মিনিটে তৃতীয় টুইটে সতর্ক করে মন্ত্রী জানিয়েছিলেন ৬০টি নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এর প্রায় ৪৫ মিনিট পর ৭.১৫ মিনিটে চতুর্থ টুইটে স্বস্তির বার্তা দিয়ে ২৫ জন রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানান।

সাড়ে ছয়টার টুইটে জানিয়েছিলেন, কামরূপ মেট্রো (গুয়াহাটি ও সংলগ্ন এলাকা) জেলার ৪১, হোজাইয়ের ৯, মরিগাঁওয়ের ৫, দরঙের ৪ এবং কামরূপ গ্রামীণ জেলার ১ জন সহ মোট ৯০ জনের শরীরে কোভিড১৯-এর পজিটিভ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে রাজ্যে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭৭৪ জনে বৃদ্ধি পেয়েছে। আজ এখন পর্যন্ত মোট ৯২টি কোভিড১৯ মামলা চিহ্নিত হওয়া উদ্বিগ্ন ও আতঙ্কিত রাজ্যের মানুষ।

এর কিছুক্ষণ পর সোয়া সাতটায় ২৫ কোভিড১৯ আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী ড. শর্মা। তিনি জানান, গুয়াহাটির মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতাল থেকে ২২, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২ এবং যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১ জনকে সুস্থ বলে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পজিটিভ ৭৭৪ জন রোগীর মধ্যে ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। বিভিন্ন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ৬৮০ জন। এছাড়া চারজনের মৃত্যু হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top