News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে নতুন পাঁচ কোভিড-১৯ সংক্রমিতের তথ্য, মোট সংখ্যা ২০, সক্রিয় ৭
Image

মেঘালয়ে নতুন পাঁচ কোভিড-১৯ সংক্রমিতের তথ্য, মোট সংখ্যা ২০, সক্রিয় ৭

শিলং, ২৭ মে (হি.স.) : মেঘালয়ে কোভিড-১৯ সংক্রমণে আরও পাঁচ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। নতুনদের নিয়ে রাজ্যে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা ২০ হয়েছে। সক্রিয় রোগী সাতজন। এই পাঁচজনের ভ্রমণ ইতিহাস রয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এই তথ্য দিয়ে জানান, যে পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে তাঁরা দিল্লি এবং হরিয়ানা থেকে এসেছেন। এদিকে জনৈক আনোয়ার আলি জানান, গত মার্চে মেঘালয় থেকে তিনি সহ সাতজন দিল্লির মরকজ নিজামউদ্দিনে তবলিগ-ই জামাতে গিয়ে সেখানে আটকে পড়েছিলেন। এর পর লকডাউনের জেরে তাঁরা রাজ্যে ফিরতে পারেননি। সরকারের ব্যবস্থাপনায় গুয়াহাটি হয়ে তাঁরা গত সোমবার শিলং ফিরেছেন। এখানে আসার পর তাঁদের সোয়াব সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। আজ তাঁদের দুজনের রেজাল্ট পজিটিভ এসেছে।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল রাত ২:৩০ মিনিটে করোনা-যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছেন মেঘালয়ের রাজধানী শিলঙের প্রথম করোনা-আক্রান্ত বছর ৬৯-এর চিকিৎসক ডা. জন এল সাইলো রাইন্টাথিয়াং। তিনি ছিলেন রাজ্যের প্রথম করোনা-আক্রান্ত রোগী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top