News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন-এ ভারতে আটকে থাকা ১৭৯ পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে
Image

লকডাউন-এ ভারতে আটকে থাকা ১৭৯ পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে

চণ্ডিগড়, ২৭ মে (হি. স.) : আত্মীয়দের বাড়িতে ঘুরতে এসে পাকিস্তানের ১৭৯ নাগরিক লকডাউন-এ ভারতে আটকা পড়েছিলেন। দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া ওই পাকিস্তানি নাগরিকদের বুধবার আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

মূলত, পাকিস্তান সরকার ভারত সরকারের কাছে ওই পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। দুই দিন আগেই ভারত সরকার তাদের ফেরত পাঠানোর বিষয়ে অনুমতি দিয়েছে। আটারি-ওয়াঘা সীমান্তে বিএসএফ পাকিস্তানি নাগরিকদের গাড়ি থেকে নামতে দেননি। গাড়িতেই তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। সাথে থার্মাল স্ক্রিনিং করা হয়েছে।

ভারত থেকে আজ পাকিস্তানে ফিরে যাওয়া পাকিস্তানি নাগরিকদের মধ্যে গুজরাত থেকে ১০ জন, মহারাষ্ট্র থেকে ৩৬ জন, মধ্যপ্রদেশ থেকে ৪০ জন, ছত্তিসগড় থেকে ৪৭ জন, দিল্লি থেকে ১২ জন, পঞ্জাব থেকে ২ জন, রাজস্থান থেকে ১৪ জন, উত্তরাখন্ড থেকে ২ জন এবং উত্তরপ্রদেশ থেকে ১৬ জম রয়েছেন। পাকিস্তান পৌছানোর পর তাদের করোনা পরীক্ষা করার পর লাহোরের বিভিন্ন একান্তবাস কেন্দ্রে রাখা হবে। অতীতেও বিশেষ পরিস্থিতিতে ভারত ২৩৪ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top