News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র ফেরত সকলের নমুনা পরীক্ষা হবে, দিল্লি নিয়েও চিন্তাভাবনা চলছে : আইনমন্ত্রী
Image

মহারাষ্ট্র ফেরত সকলের নমুনা পরীক্ষা হবে, দিল্লি নিয়েও চিন্তাভাবনা চলছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ মহারাষ্ট্র ফেরত ত্রিপুরার সকল নাগরিকের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ দিল্লির ক্ষেত্রেও নমুনা পরীক্ষা করার চিন্তাভাবনা করছে৷ সে-মোতাবেক মুম্বাই থেকে ট্রেনে ফেরত ত্রিপুরার নাগরিকদের নমুনা সংগ্রহ শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর৷


মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, মুম্বাই থেকে ট্রেনে ১১৫৪ জন ত্রিপুরায় ফিরেছেন৷ তাঁদের সকলের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ তিনি বলেন, শুরুতে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ আজ আরও ৮৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ বাকি ২৫৫ জনের নমুনা কালকের মধ্যে সংগ্রহ করা হবে৷


তাঁর দাবি, দেশে করোনা আক্রান্তের তালিকায় মহারাষ্ট্র শীর্ষে৷ সেখানে ৫২,৬৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১,৬৮৫ জনের মৃত্যু হয়েছে৷ তেমনি, তামিলনাড়ু করোনা আক্রান্তে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে৷ সেখানে ১৭,০৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১১৯ জনের৷ তিনি আরও জানান, গুজরাত দেশে তৃতীয় স্থানে রয়েছে৷ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৪৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩০০ জনের৷ তেমনি দিল্লিতে ১৪,৪৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷


তাই, এখন মহারাষ্ট্র থেকে আগত সকলের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দিল্লি থেকে আগতদেরও নমুনা পরীক্ষার চিন্তাভাবনা চলছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top