News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও বাড়ল সোনা ও রুপোর দাম
Image

আবারও বাড়ল সোনা ও রুপোর দাম

মুম্বই, ২৬ মে (হি. স.): আবারও বাড়ল সোনা ও রুপোর দাম। মঙ্গলবার এম সি এক্স সূচকে গোল্ড জুন ফিউচার্সে ০.২৮% বৃদ্ধির ফলে প্রতি ১০ গ্রামে সোনার দাম উঠল ৪৭,১০৫ টাকা। পাশাপাশি, এ দিন সূচকে রুপোর দর ১.৩৯% বাড়ার জেরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৪৮,৯২৭ টাকায়। 

 আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দামে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। স্পট গোল্ড সূচকে ০.২% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৩২.৩৮ ডলার। তবে ০.১% পতনের ফলে ইউ এস এক্সচেঞ্জে সোনার দাম প্রতি আউন্স যাচ্ছে ১,৭৩৩.৫০ ডলার।

 বিশ্বখ্যাত আইএনজি বিশ্লেষক ওয়ারেন প্যাটার্সনের মতে, ‘সোনার বাজারদর ওঠার পিছনে অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে চিন ও আমেরিকার কূটনৈতিক সংঘাত। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে সোনার দামে ফের উল্লেখযোগ্য উত্থান দেখা দেবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top