News Flash

  • Home
  • Uncategorized
  • ফের রাজ্যে দূরন্ত গতি করোনার রেকর্ড করে নতুন সন্ধান ৩৪
Image

ফের রাজ্যে দূরন্ত গতি করোনার রেকর্ড করে নতুন সন্ধান ৩৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ রাজ্যে আবারও করোনা দূরন্ত গতি ধরেছে৷ একদিনে চৌত্রিশ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাদের মধ্যে ২৮ জন করোনা সংক্রমিত হয়ে মুম্বাই থেকে ট্রেনে রাজ্যে ফিরেছেন৷ তাদের সংস্পর্শে আরও পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন৷ এছাড়া, আমবাসায় জওহরনগরস্থিত বিএসএফের ৮৬ ব্যাটেলিয়ানের এক জওয়ানের স্ত্রীর দেহে করোনার সংক্রমন মিলেছে৷ তিনি গর্ভবতী ছিলেন৷ তাকে কুলাই হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷ তিনি জিবি হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি ছিলেন এবং গাইনো ওটিতে চিকিৎসা করা হয়েছিল৷ তাই স্বাস্থ্য দপ্তর দুইদিনের জন্য জিবি হাসপাতালে প্রসূতি বিভাগ ও গাইনো ওটি বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছে৷ সাথে ওই করোনা আক্রান্তের সংস্পর্শে যারা ছিলেন তাদের কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


টানা কয়েকদিন বিএসএফ পরিবারে করোনার সংক্রমনে রাজ্যের ওই মারণব্যধির গ্রাফ উর্দ্ধমুখী হয়েছিল৷ তবে, সময়ের সাথে চিকিৎসায় সাড়া দিয়ে বিএসএফের করোনা আক্রান্তরা সুস্থ হয়েছেন এবং ক্যাম্পে ফিরে গিয়েছেন৷ এখানে নিঃসন্দেহে করোনা চিকিৎসায় রাজ্যের সাফল্য দাবি করা যেতেই পারে৷ কিন্তু, বহিঃরাজ্য থেকে ত্রিপুরার নাগরিকদের বাড়িতে ফেরার সাথে সাথেই আবারও করোনার গ্রাফ উর্দ্ধমুখী হচ্ছে৷ একের পর এক করোনা সংক্রমনের সন্ধান মিলছে৷


আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় জানান, ১১ জন কোভিড-১৯ পজেটিভের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে ১০ জন মুম্বাই থেকে ট্রেনে ফিরেছেন৷ অন্যজন বিএসএফ ৮৬ ব্যাটেলিয়ানের জওয়ানের পরিবারের সদস্য৷ সন্ধ্যা গড়িয়ে রাত হতেই আবারও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে জানান, আরও ২৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে ১৮ জন মুম্বাই থেকে ট্রেনে রাজ্যে ফিরেছেন৷ বাকি ৫ জন ওই করোনা সংক্রমিতদের সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছেন৷ তাতে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩২৷ তাদের মধ্যে ১৬৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন৷ ২ জন রাজ্যের বাইরে চিকিৎসাধীন রয়েছেন৷


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ নতুন সংক্রমিতদের তালিকায় গোমতী এবং খোয়াই জেলায় সবচেয়ে বেশী আক্রান্তের সন্ধান মিলেছে৷ এছাড়া, উত্তর জেলা এবং দক্ষিণ জেলাতেও করোনা সংক্রমিত পাওয়া গিয়েছে৷ সূত্রের দাবি, আজ করোনা সংক্রমিতের মধ্যে ২১ জন গোমতী জেলার, ৯ জন খোয়াই জেলার, ২ জন দক্ষিণ জেলার এবং ১ জন উত্তর জেলা ও ১ জন ধলাই জেলার বাসিন্দা রয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top