News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত
Image

বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী আজ ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ তবে, এ-বছর কোনও ধরনের আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ তথ্য ও সংসৃকতি দফতরের পক্ষ থেকে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবির ১২১ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে৷


এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরাও কাজি নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ তবে পারস্পরিক দূরত্ব বজায় রেখেই কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়েছে৷ এদিন কোনও ধরনের সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷


বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কাজি নজরুল ইসলাম ছিলেন সাংসৃকতিক জগতের এক দিশারী৷ সাংসৃকতিক জগতে এক নতুন দিশা দেখিয়ে গেছেন তিনি৷ তাঁর আদর্শকে সামনে রেখে সাংসৃকতিক জগতের কুশীলবদের একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, কাজি নজরুল ইসলাম একদিকে ছিলেন স্বাধীনতা সংগ্রামী, অন্যদিকে ছিলেন কবি ও সাহিত্যিক৷ তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি৷
মুখ্যমন্ত্রী দাবি করেন, বিদ্রোহী কবির জীবনাদর্শ সম্পর্কে আমরা সবাই অবগত৷ কবির মতাদর্শকে পাথেয় করে এগিয়ে যাবার জন্য সাংসৃকতিক জগতের কাছে আহ্বান জানিয়েছেন তিনি৷ এদিন ত্রিপুরার অন্যান্য স্থানেও সামাজিক দূরত্ব বজায় রাখে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top