News Flash

  • Home
  • Uncategorized
  • ভূকম্পন অনুভূত রাজ্যে, উৎপত্তি স্থল মণিপুরে
Image

ভূকম্পন অনুভূত রাজ্যে, উৎপত্তি স্থল মণিপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ প্রকৃতির রূদ্র প্রতাপে উত্তর-পূর্বাঞ্চলে ত্রাহি ত্রাহি রব উঠেছে৷ করোনা সংকটের মাঝেই সোমবার মণিপুরে ভূমিকম্প হয়েছে৷ পার্শবর্তী রাজ্য অসম, মেঘালয় এবং ত্রিপুরায়ও কম্পনের অনুভূতি হয়েছে আজ রাত ৮টা ১২ মিনিটে৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা এবং মায়ানমার সীমান্তবর্তী এাকায়৷ জানিয়েছে দিল্লিস্থিত ভূমিকম্প মনিটরিং সেন্টার৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৪৷


করোনা সংকটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে৷ এরই মাঝে ভূমিকম্প নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে এপিএফ ২৩.১প্স উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৪প্স পূর্বে ছিল ভূকম্পনের উৎসস্থল৷ তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি৷


আজকের ভূমিকম্পের প্রভাব পার্শবর্তী রাজ্যগুলিতে অনুভূত হয়েছে৷ অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় কম্পনে কেঁপে উঠেছে বলে খবর পাওয়া গেছে৷ ত্রিপুরায় মূলত ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায় মানুষ ভূমিকম্প টের পেয়েছেন৷ অন্য জেলায় ভূমিকম্পের ততটা অনুভূতি হয়েছে বলে খবর মিলেনি৷ অসমের মণিপুরের সীমান্তবর্তী এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top