News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে বাংলাদেশী চোরকে পিটিয়ে আধমরা করল জনতা
Image

সিধাইয়ে বাংলাদেশী চোরকে পিটিয়ে আধমরা করল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ বাংলাদেশী এক কুখ্যাত চোরকে পাকড়াও করেছেন মোহনপুর এলাকার জনগণ৷ তাকে উত্তম-মধ্যম দিয়ে সিধাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পাকড়াও করা চুরের নাম রোখমান মিয়া৷ মোহনপুরে ইন্দো বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে পাকড়াও করেছেন মোহনপুর বাসি৷


তাকে আটক করার পর উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দেন৷ তাতে সে আহত হয়েছে৷ সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে মোহনপুর এলাকার দুটি মন্দিরে চুরির ঘটনায় সে জড়িত রয়েছে৷ আটক চুরের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায় বলে জানা গেছে৷ লকডাউন চলাকালেও সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে এসে চুরির ঘটনা সংগঠিত করেছে বলে সীমান্ত এলাকার জনগণের অভিযোগ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য দাবি উঠেছে৷

বাংলাদেশী চোরদের দৌরাত্বে অতিষ্ট হয়ে সীমান্তবর্তী এলাকার জনগণ রাত জেগে পাহারা দিয়ে নিজেদের ধন-সম্পদ রক্ষা করতে বাধ্য হচ্ছেন৷ বিএসএফ এ ব্যাপারে আরও কঠোর মনোভাব গ্রহণ না করলে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের বসবাস করা কঠিন হয়ে উঠবে বলে অভিমত এলাকাবাসীর৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top