News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লী ফেরত রাজ্যের তিনজনের দেহে করোনান সন্ধান
Image

দিল্লী ফেরত রাজ্যের তিনজনের দেহে করোনান সন্ধান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ আবারও বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের দেহে করোনা সংক্রমন মিলেছে৷ দিল্লী থেকে রাজধানী এক্সপ্রেসে আসা তিনজনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আজ রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় জানান, ৯৯১ টি নমুনা পরীক্ষায় তিনজনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তারা সকলেই দিল্লী থেকে রাজধানী এক্সপ্রেসে রাজ্যে ফিরেছেন৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর তাদের মধ্যে দুইজন খোয়াই এবং একজন পশ্চিম জেলার বাসিন্দা রয়েছেন৷


রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে থেকে আজ পর্যন্ত ১৬৫ জন সুুস্থ হয়েছেন৷ বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ জন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান৷ তিনি জানান, বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ২৯২ জন৷ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮০৯০ জন ৷ এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৫৮৮ জনের৷ নমুনা পরীক্ষা করা হয় ১৯৭২৮ জনের৷ মোট পজিটিভ ১৯৪ জন৷ নেগেটিভ ১৯৫৩৭ জন৷ আজ মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৫১ জনের৷ আজ নমুনা পরীক্ষা চলছে ৮৫০ জনের৷


শিক্ষামন্ত্রী জানান রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুুস্থ হওয়ার হার ৮৬.৩৯ শতাংশ৷ তিনি জানান, আজ সুুস্থ হয়েছেন ১২ জন৷ এর মধ্যে এ জি এম সি থেকে ২ জন ও শহীদ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টার থেকে ১০ জনকে আজ ছুটি দেওয়া হয়েছে৷ আজকে এ জি এম সিতে আর কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই৷ গতকালকের ১৬ জন সহ মোট ২৪ জন ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি দিয়ে রাজ্যে এসেছেন ৩৮৮ জন৷ এরমধ্যে ১২১ জন ট্রাক চালক৷ ২৬৭ জন বহির্রাজ্যে আটকে থাকা মানুষ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top