News Flash

  • Home
  • Uncategorized
  • লাগাতার বৃষ্টি, অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের বিস্তীর্ণ এলাকা জলের নীচে
Image

লাগাতার বৃষ্টি, অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের বিস্তীর্ণ এলাকা জলের নীচে

গোয়ালপাড়া (অসম), ২৫ মে (হি.স.) : গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের ফলে নিম্ন অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির জলে থই থই এলাকার নদী নালা, খাল বিল, চাষের খেত সমস্ত কিছু। 

অসমের পাশাপাশি প্রতিবেশী মেঘালয়ের গারোপাহাড়েও গত তিনদিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই, দুধনৈ, জিনারি, দেওশিলা ইত্যাদি নদী উপনদীগুলোর জল বইছে জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চল ও কৃষিজমির ওপর দিয়ে। অন্যদিকে জেলার আগিয়া-লক্ষ্মীপুর মূল সড়ক গারোপাহাড়ের জলের স্রোতে ভেঙে গেছে। কৃষ্ণাইয়ের পাখিরিগুড়ি, বেকিপুল, তেপাকোণা, মোলানডুবি, খেরমোহরা, জ্যোতিনগর সমেত বেশ কিছু এলাকার বহু পরিবারের ঘর দুয়ার বন্যার জলে ডুবে গেছে। 

এদিকে নিরন্তর বৃষ্টিপাতের ফলে কৃষ্ণাইয়ের ১৭ নম্বর জাতীয় সড়কের ওপরে পৰ্যন্ত জল উঠে গেছে। জলের স্ৰোতে কৃষ্ণাইয়ে হাওরাঘাট বাঁধ ভেঙে যাওয়ার ফলে আশপাশের বিস্তীৰ্ণ অঞ্চলের ঘরবাড়ি সমেত চাষের ক্ষেত সমস্ত কিছু জলের তলায়। একদিকে করোনাজনিত আতঙ্ক, তার ওপর লকডাউন, এর ওপর নতুন আপদ বন্যার ফলে গবাদি পশু নিয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top