News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই-র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অবশিষ্ট পরীক্ষা তিন হাজারের পরিবর্তে ১৫ হাজার কেন্দ্রে অনুষ্ঠিত হবে: নিশাঙ্ক
Image

সিবিএসই-র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অবশিষ্ট পরীক্ষা তিন হাজারের পরিবর্তে ১৫ হাজার কেন্দ্রে অনুষ্ঠিত হবে: নিশাঙ্ক

নয়াদিল্লি, ২৫ মে (হি. স.) : কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের(সিবিএসই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-র অবশিষ্ট পরীক্ষায় করোনা মহামারী-র জন্য পারস্পরিক দূরত্বের বিষয়টি  কঠোরভাবে পালনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা পাঁচ গুণ বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে। আগে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র তিন হাজার।

সোমবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন, সিবিএসই পরীক্ষার্থীদের নিজ বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। আগে মাত্র তিন হাজার পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করা হলেও এখন প্রায় ১৫ হাজার কেন্দ্রে পরীক্ষা হবে।

তাঁর কথায়, করোনা-র ক্রমবর্ধমান বিপদকে সামনে রেখে বোর্ড পরীক্ষায় পারস্পরিক দূরত্ব অনুসরণ করা বাধ্যতামূলক। এজন্য বোর্ড পরীক্ষায় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। বোর্ড জানিয়েছিল, আগে যেখানে একটি কক্ষে ৬০ জন পরীক্ষার্থীকে বসানো হয়েছে, সেখানে এখন সর্বোচ্চ ২৪ জন বসবে।

প্রসঙ্গত, সিবিএসই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের অবশিষ্ট পরীক্ষা ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। উত্তর পূর্ব দিল্লির পরীক্ষার্থীদেরই কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। মাধ্যমিকে (উত্তর পূর্ব দিল্লি) মোট ৬টি বিষয় এবং উচ্চমাধ্যমিকে (উত্তর পূর্ব দিল্লি) ১১টি বিষয় ও ১২টি বিষয় (সমগ্র ভারত) সহ মোট ২৯ টি প্রধান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top