News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় কোয়ারেন্টাইন সেন্টারে খাবার সরবরাহ না করায় আবাসিকদের বিক্ষোভ
Image

আমবাসায় কোয়ারেন্টাইন সেন্টারে খাবার সরবরাহ না করায় আবাসিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ধলাই জেলার আমবাসা পলিটেকনিক্যাল কলেজে অবস্থানরত বহি রাজ্য থেকে আসা ত্রিপুরার ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ তারা বেঙ্গালুরু থেকে রাজ্যে এসেছেন৷ ট্রেনে করে আসা এসব যাত্রীদের আমবাসা পলিটেকনিক্যাল কলেজে রাখা হয়েছে৷ এখানেই তাদের যাবতীয় পরীক্ষা নিরিক্ষার পর বাড়ি করে পাঠানো হবে৷


আশ্চর্যের বিষয় হলো তাদেরকে আমবাসা পলিটেকনিক কলেজে রাখা হলেও গতকাল রাতে তাদের জন্য কোন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়নি৷ ক্ষুধার জ্বালায় তাদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়েছে৷ রাতে কোন ধরনের খাবার সরবরাহ না করায় সকাল থেকেই ওইসব মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ প্রশাসনের ভূমিকায় উত্তপ্ত হয়ে উঠে আমবাসা পলিটেকনিকেল কলেজ চত্বর৷ পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন৷ মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী৷


আমাবাসা পলিটেকনিক্যাল কলেজে অবস্থানরত বহির রাজ্য থেকে আসা ত্রিপুরার নাগরিকদের অভিযোগ তাদেরকে সেখানে রাখা হলেও কোনো ধরনের খাবারের ব্যবস্থা করা হয়নি৷ ক্ষুধার জ্বালায় তারা ছটফট করছে৷ প্রশাসনিক উদাসীনতায় তারা প্রচণ্ড ক্ষুব্ধ৷ এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে শনিবার সকালে৷ সরকারি নিয়ম অনুযায়ী কোয়ারান্টিনে রাখা প্রত্যেকের খাবারের ব্যবস্থা করার দায়দায়িত্ব প্রশাসনের৷ অথচ আমবাসা পলিটেকনিক্যাল কলেজে যাদেরকে রাখা হয়েছে তাদের জন্য কোন ধরনের খাবারের ব্যবস্থা করা হলো না কেন সেই উত্তর কারো কাছ থেকে মিলছে না৷

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে৷ অবশ্য শনিবার তাদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে প্রশাসন৷ তারপর পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়৷


এক্ষত্রে কোয়ারেন্টাইনে নতুন করে যাদের রাখা হচ্ছে তাদের পরিবারের লোকজনও রীতিমতো শঙ্কিত৷ একদিকে, বহিঃরাজ্য থেকে ফেরত এসেছে, বাড়ি ঘরে যাওয়ার ব্যবস্থা নেই৷ এই চৌদ্দদিনে তাদের খাবারের সুব্যবস্থা করার একান্ত প্রয়োজন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top