News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা থেকে ফের পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে গেলেন
Image

ত্রিপুরা থেকে ফের পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে গেলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ত্রিপুরা থেকে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পাঠানোর কাজ অব্যাহত রয়েছে৷ শনিবার ধলাই জেলার আমবাসা থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন বিহারের উদ্দেশে শ্রমিকদের নিয়ে রওয়ানা দিয়েছে৷ খোয়াই জেলা এবং ধলাই জেলার শ্রমিকদের নিয়ে এই ট্রেনটি বিহার যাচ্ছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ এই শ্রমিক স্পেশাল ট্রেনে ৮ শতাধিক শ্রমিক ত্রিপুরা থাকে তাদের নিজ রাজ্যে ফিরে যাচ্ছেন৷


পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন বিহারে যাওয়ার উদ্দেশে শনিবার সকাল থেকেই আমবাসা রেলস্টেশনে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়৷ খোয়াই জেলা থেকে শ্রমিকদের গাড়িতে করে আমবাসায় পৌঁছে দেওয়া হয়েছে৷ এদিন সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকদের স্ক্রিনিং করা সহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রত্যেককে ট্রেনে উঠতে দেওয়া হয়েছে৷ প্রশাসনের তরফ থেকে প্রত্যেক শ্রমিককে শুকনো খাবার, জল সহ যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ইতিপূর্বেও ত্রিপুরা থেকে শ্রমিক স্পেশাল ট্রেন শ্রমিকদের নিয়ে বহিঃরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে৷ ত্রিপুরা প্রশাসন জানিয়েছে, এখনও রাজ্যে যারা অবস্থান করছেন তাদের নিজের রাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্য ট্রেনের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে৷
উল্লেখ্য, আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নেওয়া এবং বহিঃরাজ্যে আটকে পড়া ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনার জন্য যাবতীয় খরচ ত্রিপুরা সরকার বহন করছে৷ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই খরচ জোগানো হচ্ছে৷


আজ শ্রমিক স্পেশাল ট্রেনে করে যাঁরা ত্রিপুরা থেকে ফিরে যাচ্ছিলেন তাদের বক্তব্য, ত্রিপুরায় অবস্থানকালে ভালোভাবেই দিন কাটিয়েছে৷ ত্রিপুরা প্রশাসন তাদের জন্য খাবার এবং অর্থের যোগান সহ যাবতীয় সাহায্য সহযোগিতা করেছে৷ এজন্য তারা ত্রিপুরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top