News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত দ্বিগুণ হতে ১৩ দিন সময় লাগছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Image

করোনা আক্রান্ত দ্বিগুণ হতে ১৩ দিন সময় লাগছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ মে (হি. স.):  করোনায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দ্বিগুণ হতে এখন ১৩ দিন সময় লাগছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন। লকডাউন আগের অবস্থায় করোনার রোগীর সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগত ৩.৪ দিন।সামাজিক দূরত্ব বজায় রাখা এবং যাবতীয় নিয়ম মেনে চলার জন্য এই সাফল্য মিলেছে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন, সঠিক সময় দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উন্নত দেশগুলি অনেক সময় নিয়ে নিয়েছিল। কয়েকটি দেশে যখন পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে তখন তারা লকডাউন জারি করেছে। এমনকি কয়েকটি জায়গায় আংশিক লকডাউন তারা বলবত করেছে। উল্লেখ করা যেতে পারে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৭৬৭।ফলে সব মিলিয়ে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১৮৬৮। বিগত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে।সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬৭।দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৩৫৬০।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top