News Flash

  • Home
  • Uncategorized
  • দশটি ট্রেড ইউনিয়নের ডাকে সর্বভারতীয় আন্দোলনের অঙ্গ হিসেবে রাজ্যে কর্মসূচী
Image

দশটি ট্রেড ইউনিয়নের ডাকে সর্বভারতীয় আন্দোলনের অঙ্গ হিসেবে রাজ্যে কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ দশটি ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অল ইন্ডিয়া ইউটিইউসি রাজ্যে আন্দোলনে সামিল হল ৷ সংগঠনের পক্ষ থেকে আগরতলা সিটি সেন্টারের পার্শবর্তী স্থানে তারা আন্দোলন সংগঠিত করেন৷ সংগঠনের নেতা অরুণ ভৌমিক জানান, কোন কোন রাজ্য আশ্চর্যজনকভাবে শ্রম আইন বাতিল করে দিয়েছে, শ্রম অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷ লকডাউন চলাকালে এই সুযোগ নেওয়া হচ্ছে৷

৮ঘন্টার বদলে ১২ঘন্টা কাজ করতে শ্রমিকদের বাধ্য করা হচ্ছে৷ এ ধরনের সিদ্ধান্তের ফলে শ্রমিকদের বহু কাঙ্খিত শ্রম অধিকার আইন মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে৷ দেশের দশটি ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশন এসব শ্রমিক বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছে৷ এরই অংশ হিসেবে ত্রিপুরাতে ইউ টি ইউ সি আন্দোলনে সামিল হয়েছে৷ শ্রম অধিকার হরণের প্রতিবাদে এবং শ্রম আইন পরিবর্তনের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সংগঠনের নেতা অরুণ ভৌমিক সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন৷

লকডাউন চলাকালে প্রত্যেক শ্রমিককে সাড়ে সাত হাজার টাকা করে প্রদান, বহিরাজ্যে যে সব শ্রমিক আটকে পড়েছে তাদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা , রাজ্যে অবস্থানরত পরিযায়ী শ্রমিকদের তাদের নিজ রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করাসহ অন্যান্য দাবিতে সংগঠন আন্দোলনে শামিল হয়েছে৷ লকডাউন চলাকালে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে সংগঠন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top